Sunday, March 15, 2026

শিশুদিবসে মেঘ ছুঁয়ে বেজায় খুশি HIV+ অনাথ শিশুরা, OFFER-র অভিনব উদ্যোগ

Date:

Share post:

দুরুদুরু বুকে প্রথম আকাশে ওড়া। শিশুদিবসে বেজায় খুশি এইচআইভি পজিটিভ (HIV+) ৩১ জন খুদে। দিন গুজরানই কষ্ট সাধ্য। তার উপর তারা HIV+। এই পরিস্থিতিতে বিমান চড়া তাদের কাছে আকাশকুসুম কল্পনা। সেই স্বপ্নই পূরণ হল এবার। উদ্যোক্তা অর্গানাইজেশন ফর ফ্রেন্ডস এনার্জিস অ্যান্ড রিসোর্সেস (OFFER)। শিশু দিবস ‘গিফট মি এ স্কাই’ নামে এই কর্মসূচির আয়োজন করা হয়। এইচআইভি পজিটিভ শিশুদের বিমানে ভুবনেশ্বর নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পুরী। সঙ্গে ছিলেন সেলিব্রিটিরা। কে নেই তালিকায়? সঙ্গীতশিল্পী সিধু, পটা, জয়শঙ্কর। ছিলেন বর্ষীয়ান খেলোওয়াড় সম্বরণ বন্দ্যোপাধ্য়ায়, ফুটবলার অ্যালভিটো, মেহতাব, শিল্পী সমীর আইচ, কাউন্সিলর মৌসুমী দাস, অয়ন চক্রবর্তী-সহ অনেকই। ছিলেন ওড়িষা স্টেট চাইল্ড কমিশনের চেয়ার পার্সনও। পুরো বিষয়টি তদারকি করেন কল্লোল ঘোষ।

সোমবার সকাল সোয়া ৮টায় নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর থানায় অনুষ্ঠানের সূচনা করেন ডিসি এয়ারপোর্ট, পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী। এরপরই বিমানে ভুবনেশ্বরে (Bhubaneswar) উড়ে যায় শিশুরা। সঙ্গে বিশিষ্টারাও। সেখান থেকে পুরী। সেখানে জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিল তারা। পুরীর সৈকতে ক্যানভাসে বঙ্গোপসাগরের সৌন্দর্য্য ফুটিয়ে তোলে খুদেরা।

সেলেবরা ফিরে এলেও খুদের কিন্তু সোমবার ফিরছে না। তারা থাকবে আরও দুদিন। মঙ্গলবার তারা পুরীর আশপাশে সাইটসিন করবে। পুরী গিয়ে তো আর সমুদ্রস্নান বাকি রাখা যায় না। বুধবার হবে সেটা। তারপর বিকেলের বিমানে ফের কলকাতায় ফেরা। এই কর্মসূচির মাধ্যমে এইচআইভি নিয়ে সচেতনতা প্রচার লক্ষ্য OFFER-এর।

আরও পড়ুন- অখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু! রাজ্যপালের ‘মৌনতা’ নিয়ে তুললেন প্রশ্ন

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...