Saturday, April 4, 2026

অখিলের পদত্যাগের দাবিতে রাজভবনে শুভেন্দু! রাজ্যপালের ‘মৌনতা’ নিয়ে তুললেন প্রশ্ন

Date:

Share post:

অখিল গিরির (Akhil Giri) পদত্যাগের (Resign) দাবি নিয়ে সোমবার রাজভবনের (Rajbhawan) দ্বারস্থ হলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তবে রাজ্যপাল এদিন শহরে না থাকায় সচিবের কাছে অভিযোগ জানিয়ে এসেছেন বিরোধী দলনেতা। আর রাজভবন থেকে বেরিয়েই শুভেন্দু জানান, অখিল গিরিকে বরখাস্ত না করা হলে জোরালো আন্দোলনে নামবে বিজেপি। পাশাপাশি এদিন রাজ্যপালের (Governor) ‘নীরব’ ভূমিকা নিয়েও সরাসরি প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা। এদিন শুভেন্দু বলেন, একজন মায়ের সমান মহিলার প্রতি কদর্য ভাষায় বক্তব্য রেখেছেন রাজ্যেরই একজন মন্ত্রী। আমরা শনিবার থেকে রাজ্যপালকে মেল করেও কোনও উত্তর পাইনি। আর সেকারণেই ৫০ জন বিজেপি বিধায়ককে নিয়ে রাজভবনে আসা।

শুভেন্দু এদিন রাজভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, আমরা লিখিতভাবে একটা দাবি জানালাম। তবে এটা আবেদন নয়। মুখ্যমন্ত্রী যখন কিছু করেননি, সংবিধানে রাজ্যপালের সেই অধিকার আছে। উনি মুখ্যমন্ত্রীকে (Chief Minister) পরামর্শ দিন। ইম্ফল, চেন্নাই বা দিল্লি যেখানেই থাকুন, মুখ্যমন্ত্রীকে বলুন যেন মন্ত্রিসভার কারামন্ত্রীকে স্যাক (Sack) করেন। শুভেন্দু বলেন, আমরা রাজ্যপালের ভূমিকায় আশ্চর্য হয়েছি। ওঁর তরফে কোনও টুইট নেই সোশ্যাল মিডিয়াতেও বক্তব্য নেই, রাজভবনের তরফ থেকেও কোনও বার্তা নেই।

শুভেন্দুর আরও অভিযোগ, দেশের রাষ্ট্রপতিকে (President) ব্যক্তিগত আক্রমণ করা হয়েছে। এর বিরুদ্ধে মুখ্যমন্ত্রীকে ব্যবস্থা নিতেই হবে। এর অন্যথা হলে বিজেপি, সামাজিক সংগঠন, সংবেদনশীল নাগরিক প্রত্যেকে পথে নেমে প্রতিবাদ করবে। পাশাপাশি বিধানসভার আগামী অধিবেশনের আগে মন্ত্রী বরখাস্ত না হলে, বিজেপির বিধায়করা শিষ্টাচার মেনে জোরাল প্রতিবাদ বিধানসভার ভিতরেও করবেন বলে হুঁশিয়ারি বিরোধী দলনেতার।

Related articles

মালদহে মমতা বন্দ্যোপাধ্যায়: হাঁটবেন ইংরেজবাজার প্রার্থীর সমর্থনে প্রচারে

নির্বাচনের আগে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে মালদহের একাংশে। কার্যত বহিরাগত রাজনৈতিক দলকে কাজে লাগিয়ে বাংলাকে বদনাম করার যে...

আজ পশ্চিমের দুই জেলায় অভিষেক: রয়েছে তারাপীঠ মন্দিরে পুজো

রাজ্যের এপ্রান্ত থেকে ওপ্রান্তে নির্বাচনী জনসভায় তৃণমূল প্রার্থীদের শক্তির পরিচয় সাধারণ মানুষকে করিয়ে দিচ্ছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক...

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...