Saturday, April 4, 2026

ত্রিপুরা রাজ্যে আইনশৃঙ্খলার চূড়ান্ত অবনতি, আগরতলায় মিছিল তৃণমূলের

Date:

Share post:

বিজেপি(BJP) শাসিত ত্রিপুরা(Tripura) রাজ্যে আইন শৃঙ্খলার ব্যাপক অবনতি। শেষ আড়াই বছরে এখানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনা ব্যাপকভাবে বেড়েছে। অথচ নিষ্ক্রিয় রাজ্য প্রশাসন। এখানে পরিস্থিতির মাঝে বিজেপি সরকারের বিরোধিতায় সোমবার মিছিলের ডাক দিয়েছে তৃণমূল(TMC)। শীর্ষ নেতৃত্বে উপস্থিতিতে এদিন ত্রিপুরার গান্ধী ময়দান থেকে আগরতলা রবীন্দ্র ভবন পর্যন্ত হবে এই মিছিল।

সোমবার আগরতলায় তৃণমূল দফতরে শীর্ষ তৃণমূল নেতৃত্বের দফায় দফায় বৈঠক হয়। বৈঠকে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের ইনচার্জ রাজীব বন্দোপাধ্যায়, রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব, ত্রিপুরা প্রদেশ যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি শান্তনু সাহা, ত্রিপুরা প্রদেশ মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি পান্না দেব, রাজ্য সাধারণ সম্পাদক পূজন বিশ্বাস-সহ অন্যান্য নেতৃবৃন্দরা। বৈঠক শেষে তৃণমূল নেতা রাজীব বন্দোপাধ্যায় বলেন, “ত্রিপুরা রাজ্যের আইন-শৃঙ্খলার চূড়ান্ত অবনতি হয়েছে।বিগত আড়াই বছরে ২০০০-এর ওপর মহিলাদের ওপর অত্যাচার ঘটনা নথিভুক্ত করা হয়েছে। তার মধ্যে ৩৮১ ধর্ষণের ঘটনা ঘটেছে। যেখানে নাবালিকাদের ওপর ধর্ষণ, মহিলাদের উপর অত্যাচার বাড়ছে সেখানে প্রশাসন নির্বিকার। শাসক দল যেভাবে অরাজকতা ও নৈরাজ্য সৃষ্টি করছে তার বিরুদ্ধে আজ প্রতিবাদে নামছি আমরা। আজ ১৪ নভেম্বর আগরতলা জুড়ে মহামিছিল হবে, অবরোধ করা হবে এবং রবীন্দ্র ভবনের সামনে জনসভা হবে। ত্রিপুরার জন্য তৃণমূল, ‘এগিয়ে বাংলা’, ‘এবার এগোবে ত্রিপুরা’-আমরা এই প্রচারকে সামনে রেখে দরজায় দরজায় গিয়ে প্রচার শুরু করব। গত ১ তারিখ থেকে ৬ তারিখ অবধি রাজ্যের প্রত্যেক বিধানসভায় প্রত্যেক বাড়িতে জনমত সংগঠিত করা হয়েছে।”

পাশাপাশি তৃণমূল সাংসদ সুস্মিতা দেব বলেন, “২০১৮ তে যখন ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা রাজ্যে আসে ওরা একটা ভিশন ডকুমেন্ট দিয়েছিল সেখানে বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি ছিল। কিন্তু বিগত সাড়ে চার বছরে ভারতীয় জনতা পার্টি ৯০ শতাংশ কাজ করতে পারেনি। প্রত্যেক প্রতিশ্রুতি যেটা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, প্রত্যেকটা প্রকল্প আজকে পশ্চিমবাংলায় চলছে। ত্রিপুরায় আমরা কী দেখছি ? মাননীয় মুখ্যমন্ত্রী মানিক সাহার পোস্টার যেখানে সুশাসনের কথা বলছে, সেখানে কীসের সুশাসন? ৯ দিনের মধ্যে যেখানে ৪টে গণধর্ষণ হয়, ২ জন যুবক রেস্তরাঁয় খেতে গেলে বেড়াবার সময় তাদের ওপর গুলি চালানো হয়। এটা সুশাসন?”

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...