Wednesday, June 24, 2026

ফের শিরোনামে ডাবল ইঞ্জিন যোগী রাজ্যের উন্নাও, ধ*র্ষিতা কলেজ ছাত্রীর মৃ*ত্যু

Date:

Share post:

যোগী আদিত্যনাথের ডাবল ইঞ্জিন রাজ্যে ফের ধ*র্ষণের ঘটনা। এবং ধ*র্ষিতার মৃত্যু। এবারও শিরোনামে দুষ্কৃতীদের বধ্যভূমি উত্তরপ্রদেশের উন্নাও। অভিযোগ, একটি ফাঁকা বাড়িতে জোর করে নিয়ে এসে এক কলেজ ছাত্রীকে ধ*র্ষণ করে এক যুবকে। অতিরিক্ত রক্তক্ষরণের ফলে শেষপর্যন্ত মৃত্যুর কোলে ঢলে পড়েন ওই কলেজ পড়ুয়া। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

জানা গিয়েছে, ঘটনার সময় বাড়িতে একাই ছিলেন ওই কলেজ ছাত্রী। সেই সময় তাঁর বাড়িতে এসে হাজির হয় বছর পঁচিশের এক যুবক। সে ওই পড়ুয়ার পরিচিত ছিল। এরপর বাড়িতে ঢুকেই ওই পড়ুয়াকে ঘরে ভিতর নিয়ে গিয়ে জোর করে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে ধ*র্ষণ করার আগে অভিযুক্ত যুবক বলবর্ধক ওষুধও সেবন করেছিল। ফলে নির্যাতিতা তাঁকে বাধা দিলেও ঘণ্টার পর ঘণ্টা সে তাঁর উপর পাশবিক অত্যাচার চালায়। শেষে নির্যাতিতা জ্ঞান হারান। গোপনাঙ্গ থেকে র*ক্তপাতও শুরু হয়। তা দেখে ভয় পেয়ে ঘটনাস্থল ছেড়ে পালায় অভিযুক্ত।

ঘটনা জানাজানি হওয়ার পর নির্যাতিতাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন। পরে দেহ ময়নাতদন্ত করা হলে জানা যায়, গোপনাঙ্গে আঘাত ও অতিরিক্ত রক্তক্ষরণের জেরেই তাঁর মৃ*ত্যু হয়েছে।

আরও পড়ুন- ‘দাবাং দ্য ট্যুর’ নিয়ে জানুয়ারিতেই কলকাতা আসছেন সাল্লু মিঁয়া, সঙ্গী সোনাক্ষী-জ্যাকলিন-প্রভু দেবা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...