Sunday, June 28, 2026

ডেঙ্গি দমনে প্রচার সত্ত্বেও ফের বেলেঘাটা হাসপাতালে আক্রান্ত রোগীর মৃত্যু

Date:

Share post:

ডেঙ্গি দমনে তৎপর রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী, মেয়র থেকে শুরু করে ডেঙ্গি দমনে জোরদার প্রচার চালাচ্ছে রাজ্য সরকার। তবুও ফের ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যুর ঘটনা ঘটল বেলেঘাটা আইডি হাসপাতালে।সোমবার রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বারাসাতের এক যুবতীর মৃত্যু হয়।

আরও পড়ুন:ফের ডেঙ্গিতে কিশোরীর মৃ*ত্যু, দক্ষিণ দমদমে মশার লার্ভার খবর দিলেই পুরস্কার!

হাসপাতাল তরফে খবর, জ্বর নিয়ে প্রথম এ ওই যুবতীকে বারাসাতের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে শারীরিক অবস্থার সংকটজনক হওয়ায় স্থানান্তরিত করা হয় বেলেঘাটা আইডি হাসপাতালে। তারপর ভেন্টিলেশনে রাখা হয়েছিল তাঁকে। সেখানে ডেঙ্গি শক সিনড্রোমে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তাঁর।

প্রসঙ্গত, রাজ্যে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। কলকাতা পুরসভা এবং স্বাস্থ্যভবন যৌথভাবে ডেঙ্গি মোকাবিলা করছে। বিভিন্ন পুরসভার পক্ষ থেকে মাইকের মাধ্যমে প্রচার চালানো হচ্ছে। বিভিন্ন জায়গায় জমা জল এবং আবর্জনা পরিষ্কারের জন্যও উদ্যোগী হয়েছে রাজ্যের বিভিন্ন পুরসভা।কিন্তু তবুও অব্যাহত মৃত্যুমিছিল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...