Tuesday, June 9, 2026

মোদির সভা ভরাতে ভাড়া করা সমর্থকদের টাকা না পেয়ে বিক্ষোভ! ভাইরাল ভিডিও

Date:

Share post:

বিজেপি শাসিত রাজ্যেই কিনা নরেন্দ্র মোদির জনসভায় লোক টানতে দেদার টাকা ছড়াচ্ছে বিজেপি! বিষয়টি একেবারে হাতেনাতে প্রমাণ হয়েছে শনিবার। তাও আবার খোদ বিজেপি শাসিত কর্ণাটকে। মোদির জনসভায় টাকা ছড়িয়ে লোক জড়ো করার অভিযোগ অবশ্য এই প্রথম নয়। এর আগে বাংলার ভোটের সময়ও টাকা ছড়িয়ে মোদির সভায় লোক এনেছিল বিজেপি।

প্রধানমন্ত্রী মোদির বেঙ্গালুরু সভায় ভিড় বাড়াতে আনা হয়েছিল “ভাড়া” করা সমর্থক! মাথাপিছু ৫০০ টাকা। কিন্তু সেই প্রতিশ্রুতিও পূরণ করা হয়নি। সভা শেষে ভাড়া করা সমর্থকদের হাতে ধরানো হয় মাত্র ২০০ টাকা। আর তার জেরেই সামনে এসেছে গোটা ঘটনা। অভিযোগের তির স্থানীয় এক বিজেপি নেতার বিরুদ্ধে।

প্রতিশ্রুতিমতো ৫০০ টাকা না পেয়ে রাস্তায় নেমে বিক্ষোভ দেখায় সেই ভাড়া করা সমর্থকরা। এমনকী ওই নেতার বিরুদ্ধে থানায় প্রতারণার অভিযোগও দায়ের করা হয়। খবর পেয়ে ড্যামেজ কন্ট্রোলে তড়িঘড়ি আসরে নামেন বিজেপির রাজ্য নেতারা। বিক্ষোভকারীদের বুঝিয়ে-সুজিয়ে তাঁরাই পরিস্থিতি সামাল দেন।

কিন্তু তাতে টাকার বিনিময়ে মোদির সভায় লোক আনার বিষয়টি আড়াল করা যায়নি। ততক্ষণে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিক্ষোভের ভিডিও দাবানলের মতো ভাইরাল হয়ে যায়। আর এই ঘটনাকে হাতিয়ার করে এবার আসরে নেমেছে কংগ্রেস সহ বিরোধী দলগুলি। প্রতারিতদের প্রতি সুবিচারের দাবি তোলা হয়েছে রাজ্যজুড়ে।

আরও পড়ুন:ডেঙ্গি দমনে প্রচার সত্ত্বেও ফের বেলেঘাটা হাসপাতালে আক্রান্ত রোগীর মৃত্যু

 

 

Related articles

তোলাবাজি-হুমকির অভিযোগে গ্রেফতার সব্যসাচী!

নির্বাচনের তৃণমূল কংগ্রেস পরাজিত হওয়ার পর থেকেই একের পর এক নেতা-প্রাক্তন মন্ত্রীদের গ্রেফতারির খবরের মাঝে এবার তোলাবাজি- খুনের...

সত্যতা যাচাই না করে ‘ভুয়ো খবর’ ছড়ানোয় মিডিয়াকে হুঁশিয়ারি মিমির! 

আদালতে হাজিরা ও গ্রেফতারির ভুয়ো খবর ছড়ানোয় এবার মিডিয়ার একাংশের বিরুদ্ধে গর্জে উঠলেনা প্রাক্তন সাংসদ -অভিনেত্রী মিমি চক্রবর্তী...

শুভেন্দু-সরকারের ভূয়সী প্রশংসা বুদ্ধ-জায়ার, সিঙ্গুরবাসীকে নিয়ে দিলেন অজানা তথ্য 

বাংলার বিজেপি সরকারের কাজের ভূয়সী প্রশংসা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের (Buddhadev Bhattacharya) স্ত্রী মীরা ভট্টাচার্যের (Mira...

ভোট মিটতেই হেঁশেলে কোপ! উজ্জ্বলার ভর্তুকি ছাঁটাইয়ের সিদ্ধান্তে ফুঁসছেন মহিলারা 

প্রতিনিয়ত আতঙ্ক বাড়ছে সাধারণের মনে। পেট্রোপণ্য থেকে রান্নার গ্যাস— মোদি সরকারের জাঁতাকলে ওষ্ঠাগত প্রাণ। ভোটের আগে মহিলা ভোটব্যাঙ্ককে...