Sunday, June 21, 2026

সামনেই পঞ্চায়েত নির্বাচন, বড়সড় রদবদল রাজ্য পুলিশে

Date:

Share post:

আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে(Panchayat election) নজরে রেখে বড়সড় রদবদল করা হলো রাজ্য পুলিশে। স্পর্শকাতর এলাকা গুলিতে কোনরকম রক্তাক্ত পরিস্থিতি যাতে না ঘটে, তার জন্য সেই সব জায়গায় পাঠানো হলো দক্ষ অফিসারদের। নবান্নের(Nabanna) তরফে পেশ করা রিপোর্ট অনুযায়ী ২৯ জন আইপিএস অফিসারকে এক জায়গা থেকে অন্য জায়গায় বদলি করা হয়েছে। যার মধ্যে রয়েছেন এসডিপিও (SDPO), জেলা পুলিশ সুপাররা। ১১ জন এসডিপিও-কে বদলি করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে পুরুলিয়ার ঝাড়খন্ড লাগোয়া এলাকায় মাওবাদী কার্যকলাপের বিষয় নজরে এসেছে। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই সমস্ত এলাকাগুলিতে যাতে সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হয় তার জন্য মাওবাদী দমনে দক্ষ আইপিএস অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে এই জেলার পুলিশ সুপার পদে (SP) বদলি করা হয়েছে। এতদিন রানাঘাট পুলিশ জেলার এসপি পদে ছিলেন। এর আগে তিনি ডায়মন্ড হারবার ও বারাসতের এসপির দায়িত্বে ছিলেন। পুরুলিয়াতে আগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। এছাড়া অন্যান্য জেলাতেও এসডিপিও ও এসপি পদে পূর্ব অভিজ্ঞতা রয়েছে, এমন অফিসারদের বদলির দিকে জোর দেওয়া হয়েছে। হাওড়া (Howrah), বিধাননগর কমিশনারেটেও একাধিক অফিসার বদলি হয়েছেন।

Related articles

২০ জুন পশ্চিমবঙ্গ রাজ্য দিবস কেন?

আজকের দিনে, অর্থাৎ 1947 সালের 20 জুন বঙ্গীয় আইনসভার বৈঠকে অখণ্ড বাংলার বিধায়করা বাংলা ভাগ করে পশ্চিমবঙ্গ রাজ্য...

আয়ুর্বেদ নিয়ে ঢাকঢোল কেন্দ্রের, ১২১ কোটিতে বেসরকারি হাতে রাষ্ট্রায়ত্ত ওষুধ সংস্থা 

একদিকে যখন দেশজুড়ে আয়ুর্বেদিক চিকিৎসা ও ওষুধের ব্যবহার বাড়াতে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার লাগাতার প্রচার চালাচ্ছে, ঠিক তখনই...

যোগের দিবসের আগে অভিনব ড্রোন শো, সাক্ষী মুখ্যমন্ত্রী

রবিবার দেশজুড়ে পালিত হবে আন্তর্জাতিক যোগ দিবস। এবার আকর্ষণের কেন্দ্রবিন্দুতে কলকাতা। শুক্রবার সকাল থেকেই যোগ দিবসের কাউন্টডাউন শুরু...

সময়সীমা বাড়াতে নারাজ দিল্লি পুলিশ! শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে যন্তর মন্তরে অনড় দীপকে 

প্রশ্নপত্র ফাঁস ও নিট (NEET) পরীক্ষার অনিয়ম ঘিরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের উত্তাপ আরও...