Monday, June 1, 2026

বাড়ির সামনে শাসক দলের জমায়েত, সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে শুভেন্দু

Date:

Share post:

বিরোধী দলনেতার সুস্থতা কামনা করে তৃণমূল ছাত্র পরিষদের কর্মসূচি ঘিরে সোমবার উত্তাল হয়েছে কাঁথি। গোলাপ আর ‘গেট ওয়েল সুন’ কার্ড হাতে শুভেন্দু অধিকারীর বাড়ি শান্তিকুঞ্জের কাছে হাজির হয়েছিলেন শাসক দলের ছাত্র সংগঠনের কর্মীরা। পুলিশ বাধা দিলে প্রথমে ধস্তাধস্তি, পরে ধুন্ধুমার অবস্থা হয়। টিএমসিপি কর্মীদের এই জমায়েতের নেপথ্যে অভিসন্ধির গন্ধ পাচ্ছেন শুভেন্দুবাবু। সিবিআই তদন্তের দাবি জানিয়ে মঙ্গলবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিরোধী দলনেতা। বুধবারই বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে এই মামলার শুনানির সম্ভাবনা।

শুভেন্দু অধিকারী কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা পেয়ে থাকেন। বিচারপতি এই মামলায় সিআরপিএফ-কেও পার্টি করার নির্দেশ দিয়েছেন এ দিন। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেছেন, ‘খুবই চিন্তার বিষয়। ভেবেছিলাম ফুল, অভিষেকের ছবি দেওয়া কার্ড দিলে ওনার মাথার দোষ ঠিক হবে।  আসলে শুভেন্দুর লড়াই বাইরে তৃণণূলের সঙ্গে, আর ভিতরে সুকান্ত দিলীপ ঘোষদের সঙ্গে। নন্দীগ্রাম, পূর্ব মেদিনীপুরে আদি বিজেপি ধসে গিয়েছে। ওঁকে কেউ সহ্য করতে পারে না। ফলে মানসিক অবসাদে ভুগছে ও। তাই ভেবেছিলাম শুভেচ্ছাবার্তা পাঠালে ঠিক হবে। কিন্তু ও অভিসন্ধি দেখে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টে আপিল করেছে। দেখা যাক কোর্ট কী নির্দেশ দেয়।’

মঙ্গলবার আদালতে শুভেন্দু অভিযোেগ করেছেন, গতকাল তাঁকে হুমকি দেওয়া হয়েছে। রাজনৈতিক অভিসন্ধিতেই শান্তিকুঞ্জের সামনে শাসক দলের নেতাকর্মীরা বিক্ষোভ দেখিয়েছেন।

শুভেন্দু অধিকারী দাবি করেন, তিনি বাড়ি থেকে বের হওয়ার পরেই তৃণমূল তাঁর বাড়ির সামনে যায়। এতে বাড়িতে তাঁর প্রবীণ বাবা, মায়ের সমস্যা হয়েছে। আদালতে বিরোধী দলনেতার দাবি, এই জমায়েত ঘোষণার পরই পুলিশকে সব জানানো হয়েছিল। কিন্তু তারা তেমন কোনও পদক্ষেপ করেনি।
তৃণমূলের পক্ষ থেকে বলা হয়েছে, শুভেন্দু যে সত্যি অবসাদে ভুগছেন তড়িঘড়ি হাইকোর্টে গিয়ে সিবিআই তদন্ত চাওয়াতে তা ফের প্রমাণ হয়ে গেল।

Related articles

IPL: পুরস্কারের তালিকায় ফাইভস্টার বৈভব, সেরা মাঠের স্বীকৃতি ইডেনকে

রাজস্থান রয়্যালস ফাইনালে উঠতে না পারলেও  একাধিক পুরস্কার জিতলেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। তাঁর ঝুলিতে গেল পাঁচটি পুরস্কার। আইপিএলে...

অভিষেকের ওপর হামলার তীব্র নিন্দা ডি রাজা-কপিল সিবালের, কাঠগড়ায় বিজেপি

সোনারপুরে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার ঘটনায় দেশজুড়ে নিন্দার ঝড়। এই বর্বরোচিত ঘটনার...

IPL: মেগা ফাইনালে কিং কোহলিই, টানা দ্বিতীয়বার খেতাব জয় আরসিবির

গুজরাট টাইটান্সকে ৫ উইকেটে  হারিয়ে চ্যাম্পিয়ন আরসিবি(RCB)। টানা দ্বিতীয়বার আইপিএল(IPL) খেতাব জিতল বেঙ্গালুরু(RCB) , ১৮ বছরের অপেক্ষার অবসান...

জনরোষ নয়, সুপরিকল্পিত হামলা! প্রকাশ্যে বিজেপির কুকীর্তির প্রমাণ

কোনও তাৎক্ষণিক জনরোষ নয়। আসলে বিজেপির সুপরিকল্পিত চক্রান্তে বহিরাগত দুষ্কৃতী আনিয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ছক সাজানো...