Saturday, April 11, 2026

ফের অশালীন দিলীপ , এবার অভিষেকের বাবা তুলে কুরুচিকর মন্তব্য

Date:

Share post:

বর্তমান বঙ্গ রাজনীতিতে (Bengal Politics)অকথা-কুকথায় তাঁর জুড়িমেলা ভার। তিনি বাংলার রাজনীতিতে ভাষা স*ন্ত্রাসের প্রতীক। বহু সমালোচনার পরও তাঁর মুখে লাগাম নেই। আর সেই কারণেই হয়তো তাঁরই দলের বর্ষীয়ান নেতা তথাগত রায় (Tathagata Roy) দিলীপবাবুকে (Dilip Ghosh) ফিটার মিস্ত্রি বলে সম্মোধন করেন। ফের একবার শালীনতার সীমা ছাড়ালেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহসভাপতি। দেশের অন্যতম তরুণ সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে “দু-পয়সার নেতা” বলার পাশাপাশি শালীনতার মাত্রা ছাড়িয়ে অভিষেকের “বাবা” তুলে কুৎসা করলেন।

এদিন অভিষেকের নাম না করে দিলীপ ঘোষ বলেন, “ও দু-পয়সার নেতা। ২০০ পুলিশ ওকে ঘিরে থাকে, ওটা কি ওর বাপের টাকা! যদি দম থাকে তাহলে নিরাপত্তা ছেড়ে দিয়ে দেখাক।”

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার ডায়মন্ড হারবারে দাঁড়িয়ে দিলীপ -শুভেন্দু-সহ বিজেপি নেতাদের তীব্র আক্রমণ করেন অভিষেক। তাঁর অভিযোগ ছিল, যে বাহিনীর সীমান্ত পাহারা দেওয়ার কথা, যে সিআইএসএফের কয়লা খনি পাহারা দেওয়ার কথা, তারা বিজেপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যস্ত। সেকারণেই কয়লা পাচার, গরু পাচারের মতো দুর্নীতি হচ্ছে। এদিন অভিষেকের সেই মন্তব্যের পাল্টা দিতে গিয়ে শালীনতার সীমা ছাড়িয়ে যান দিলীপ ঘোষ।

 

Related articles

শিল্পী-কলাকুশলীদের সুরক্ষা বিধি পর্যালোচনায় রবিতে ফের বৈঠক আর্টিস্টস ফোরামের

টলিউডের শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত সুরক্ষা বিধির কাজের আপডেট ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

সফল আর্টেমিস ২ মিশন, রুদ্ধশ্বাস অভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী

সফল চন্দ্রাভিযানের (Artemis 2)শেষে পৃথিবীতে ফিরলেন চার মহাকাশচারী। শনিবার সকালে প্রশান্ত মহাসাগরে স্প্ল্যাশডাউনের পর নভোশ্চররা সুস্থ আছেন বলেই...

কোথাও জনসভা কোথাও রোড শো, শনিতে একগুচ্ছ কর্মসূচি মমতা-অভিষেকের

নির্বাচনী প্রচারে শনিবার কেশিয়াড়ি থেকে সভা শুরু করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সকাল পৌনে এগারোটা নাগাদ রামজীবন...

মথুরায় যমুনায় নৌকাডুবি: উদ্ধার ১০ দেহ

প্রায় এক দশক পরে যমুনায় নৌকাডুবির ঘটনা। শুক্রবার দুপুরে পুণ্যার্থী বোঝাই একটি নৌকা বৃন্দাবনের কাছে উল্টে (boat capsize)...