Thursday, June 11, 2026

তদন্তের নামে বাড়ি গিয়ে মহিলাকে “কুপ্রস্তাব”! অভিযুক্ত হরিদেবপুর থানার এসআই

Date:

Share post:

যে ‌রক্ষক, সেই ভক্ষক!‌ থানায় গার্হস্থ্য হিংসার অভিযোগ জানাতে আসা এক মহিলাকে “কুপ্রস্তাব” দেওয়ার অভিযোগ উঠল কলকাতা পুলিশের এক এসআইয়ের বিরুদ্ধে। ওই পুলিশ অধিকারিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন মহিলা। জানা গিয়েছে, মহিলা ১০০ ডায়াল করে ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে অভিযোগও জানিয়েছেন।

মহিলার অভিযোগ পেয়ে তড়িঘড়ি সাসপেন্ড করা হয়েছে অভিযুক্ত সাব ইনস্পেক্টরকে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

সূত্রের খবর, সম্প্রতি হরিদেবপুর থানায় অভিযোগ জানাতে গিয়েছিলেন এক মহিলা। থানায় গিয়ে পরিবারের কয়েকজনের নামে গার্হস্থ্য হিংসার অভিযোগ জানিয়েছিলেন তিনি। তখন থানায় ছিলেন অভিযুক্ত সাব ইনস্পেক্টরও। ওই মহিলার অভিযোগ জানিয়ে যাওয়ার কয়েকদিন পর, ওই পুলিশ অফিসার স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করতে মহিলার চলে যান। অথচ তিনি যে ঘটনাটির তদন্ত করতে যাচ্ছেন, সে কথা থানার কাউকে নাকি জানাননি। এই তদন্তভার অন্য এক অফিসারের হাতে ছিল বলেও জানা যাচ্ছে।

এরপর হরিদেবপুর থানায় ফোন আসে ওই মহিলার। পুলিশ সূত্রে খবর, ওই সাব ইনস্পেক্টরের বিরুদ্ধে তদন্তের নামে বাড়িতে গিয়ে তাঁকে “কুপ্রস্তাব” দেওয়ার অভিযোগ করেছেন ওই মহিলা। হরিদেবপুর থানার পুলিশকে ওই মহিলা জানিয়েছেন, অভিযুক্ত পুলিশ অফিসার তাঁর বাড়িতে গিয়ে অসংলগ্ন কথাবার্তা বলছিলেন, দুর্ব্যবহারও করেছিলেন। সেইসঙ্গে কুপ্রস্তাবও দেন।

 

Related articles

FIFA World Cup: ১৬ ভেন্য়ুতে বিশ্বসেরা হওয়ার লড়াই, এক নজরে দেখুন সেরা স্টেডিয়ামগুলি

মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই শুরু ফুটবল বিশ্বকাপ(FIFA World Cup)। আমেরিকা, মেক্সিকো, কানাডা এই তিন দেশে খেলবে ৪৮...

FIFA World Cup: ক্রোয়েশিয়া থেকে জাপান, চমক দিতে পারে কোন দেশগুলি?

ফেভারিটের তালিকায় না ফুটবল বিশ্বকাপে (FIFA World Cup)চমক দিতে পারে একাধিক দেশ। এবার ৪৮ দেশের বিশ্বকাপ, ফলে ছোট...

সায়নী ঘোষ কোথায়? স্যোশাল মিডিয়া বোমা ফাটালেন তৃণমূলের যুবনেতার মৃত্যুঞ্জয়  

রাজ্য যুব সভাপতি সায়নী ঘোষ কোথায়? যুব তৃণমূলের হোয়াটসঅ্যাপ গ্রুপে বৃহস্পতিবার উচাটন। রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay...

ফের ক্ষেপণাস্ত্র হামলার শিকার ভারতীয় জাহাজ ‘এমটি জালবীর’

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে একের পর এক জাহাজে হামলায় রীতিমত উদ্বেগে ভারত। বৃহস্পতিবার ওমান উপকূলের কাছে আরও একটি...