Saturday, June 27, 2026

মুর্শিদাবাদে সাংসদের গাড়ির ধাক্কায় শিশুর মৃ*ত্যু! গ্রেফতার চালক, আটক গাড়ি

Date:

Share post:

অত্যন্ত বেদনাদায়ক বললেও কম বলা হয়। মুর্শিদাবাদের তৃণমূল সাংসদের গাড়ির ধাক্কায় বেঘোরে প্রাণ হারাল এক শিশু! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের নওদা এলাকার। এই ঘটনায় সাংসদের গাড়ির চালককে গ্রেফতার করেছে পুলিশ। বাজেয়াপ্ত করা হয়েছে ঘাতক গাড়িটি।

মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের তৃণমূল সাংসদ আবু তাহের আজ, বুধবার দুপুরে নওদার বাড়ি থেকে রওনা দিয়েছিলেন। তিনি বহরমপুর যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নওদার পিঁপড়েখালি বাজারের কাছে রাস্তার বাঁকে আচমকাই সাংসদের গাড়ির সামনে চলে আসে বছর চারেকের এক শিশু! সাংসদের তৎপরতায় গুরুতর জখম অবস্থায় শিশুটিকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

শিশুটির মাথায় আঘাত লেগেছিল। মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালের চিকিৎসকরা ঘন্টা তিনেক ধরে অনেক চেষ্টাও করেছিলেন। কিন্তু শেষরক্ষা হয়নি। এই ঘটনায় অত্যাধিক মর্মাহত সাংসদ আবু তাহের। তিনি বলেন, “অনেক চেষ্টা করেছিলেন চিকিৎসকরা। সিটি স্ক্যান-সহ সবই হয়ে গিয়েছিল। কিন্তু দুর্ভাগ্য, বাঁচানো গেল না! আমি ভীষণ মর্মাহত।” শিশুটির পরিবারের পাশেও দাঁড়িয়েছেন আবু তাহের।

আরও পড়ুন- উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনে সুদীপের কাছে কী আর্জি কুণালের?

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...