Saturday, June 27, 2026

উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ের উদ্বোধনে সুদীপের কাছে কী আর্জি কুণালের?

Date:

Share post:

উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের কার্যালয়ে উদ্বোধন হল বুধবার সন্ধেয়। আর উল্টোডাঙায় সেই অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে তৃণমূল সাংসদ তথা উত্তর কলকাতার জেলা সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায়ের (Sudip Banerjee) কাছে একটি কার্যালয়ের আর্জি জানালেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। অনুষ্ঠান মঞ্চ থেকেই উত্তর কলকাতা জেলা যুব তৃণমূলের সভাপতি শান্তিরঞ্জন কুণ্ডুর (Shantirajan Kundu) উদ্যোগের প্রশংসা করেন কুণাল। আর সেই সূত্র ধরেই সুদীপের কাছে এই আর্জি তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদকের।

এদিনের অনুষ্ঠান থেকে কুণাল বলেন, একদিকে রাজ্যজুড়ে উন্নয়নের কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অন্যদিকে, দলের বিরুদ্ধে ওঠা যে কোনওরকম কুৎসার জবাব মাথা উঁচু করে দিচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। রাজ্যজুড়ে উন্নয়নের কাজ চলছে। বিরোধী বাম-বিজেপি-কংগ্রেসকে নিশানা করে কুণাল বলেন, এমন ভাবে তৃণমূল কংগ্রেসের প্রজন্ম তৈরি হচ্ছে যে আগামী পঞ্চাশ বছর বিরোধীদের বাড়ি বসে থাকতে হবে।

কুণালের কথায় ৯৯শতাংশ কাজ ভালো হচ্ছে। এক শতাংশ ভুল হচ্ছে। সেটাও শুধরে নেওয়া হচ্ছে। এই প্রসঙ্গে দলীয় নেতা-কর্মীদের উদ্দেশ্যে তৃণমূল মুখপাত্রের বার্তা, এমন কোনও কাজে জড়াবেন না যাতে ওই নব্বই শতাংশ কাজ প্রভাবিত হয়। যুব তৃণমূলের সভানেত্রী সায়নী ঘোষের উদ্যোগের প্রশংসা করেন কুণাল। আগামী পঞ্চায়েত নির্বাচনে দলের অত্যন্ত ভালো ফল হবে বলে আশাবাদী তৃণমূল মুখপাত্র।

কুণাল বলেন, আগামী দিনে অনেক কাজ রয়েছে। উত্তর কলকাতা জেলা তৃণমূলের জন্যেও একটা কার্যালয়ের আবেদন জানান তিনি। এই বিষয়ে সবাই সহযোগিতা করবেন বলেও জানান কুণাল ঘোষ।

আরও পড়ুন- সামনেই ফুটবল বিশ্বকাপ, চ‍্যাম্পিয়ন দলের হাতে কত উঠছে পুরস্কার মূল‍্য? একনজরে দেখে নেওয়া যাক

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...