Saturday, June 27, 2026

সামনেই ফুটবল বিশ্বকাপ, চ‍্যাম্পিয়ন দলের হাতে কত উঠছে পুরস্কার মূল‍্য? একনজরে দেখে নেওয়া যাক

Date:

Share post:

সামনেই ২০২২ কাতার বিশ্বকাপ। হাতে আর মাত্র কয়েটা দিন, তারপরই শুরু ফুটবলের মহাযুদ্ধ। অংশগ্রহণ করছে ৩২ টি দেশ। ২০ নভেম্বর থেকে শুরু হওয়া এই ফুটবল মহারণ চলবে ১৮ ডিসেম্বর অবধি। কিন্তু যানেন কি বিশ্বকাপ হাতে উঠলে কত পুরস্কার মূল‍্য উঠবে চ‍্যাম্পিয়ন দলের হাতে। এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ৪৪ কোটি ডলার পুরস্কারমূল্য দেবে ফিফা। গত বারের থেকে ৪ কোটি ডলার বেশি। আর যে দল চ‍্যাম্পিয়ন হবে তার হাতে উঠবে ৪ কোটি ২০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় ৩৪৪ কোটি টাকা।

২০২২ বিশ্বকাপের জন‍্য ফিফা যা পুরস্কার মূল‍্য ঠিক করেছে, তা এরকম, বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকেই যে দেশগুলি বিদায় নেবে, তারা প্রত্যেকে পাবে ৯০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় ৭৪ কোটি টাকা। প্রি-কোয়ার্টারে উঠলেই পাওয়া যাবে ১ কোটি ৩০ লক্ষ ডলার বা ১০৬ কোটি টাকা। কোয়ার্টার ফাইনালে উঠলে দল গুলি পাবে ১ কোটি ৭০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা ১৩৮ কোটি টাকা। চতুর্থ স্থানাধিকারী দল পাবে আড়াই কোটি ডলার বা ২০৪ কোটি টাকা। তৃতীয় স্থানাধিকারী দল পাবে ২ কোটি ৭০ লক্ষ ডলার ভারতীয় মুদ্রায় যা ২২০ কোটি টাকা। ফাইনালে পরাজিত দলের ঘরে ঢুকবে ৩ কোটি ডলার ভারতীয় মুদ্রায় যা ২৪৫ কোটি টাকা। ফাইনালে যারা ট্রফি জিতবে তারা পাবে ৪ কোটি ২০ লক্ষ ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় যা দাঁড়াচ্ছে ৩৪৪ কোটি টাকা। এছাড়াও টুর্নামেন্টের সেরা ফুটবলার, সর্বোচ্চ স্কোরার এবং গোলরক্ষক পাবে আলাদা টাকা।

আরও পড়ুন:আইসিসি টি-২০ ব‍্যাটিং-এর র‍্যাঙ্কিং-এ শীর্ষে সূর্য

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...