Wednesday, June 24, 2026

পরিনত হার্দিক, ক্রিকেটের ছোট ফর্ম‍্যাটে দায়িত্ব নিতে কী তৈরি টিম ইন্ডিয়ার তারকা অলরাউন্ডার?

Date:

Share post:

১৮ নভেম্বর থেকে শুরু হচ্ছে ভারত-নিউজিল্যান্ড টি-২০ সিরিজ। তিন ম‍্যাচের এই সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন হার্দিক পান্ডিয়া। টি-২০ বিশ্বকাপে ভারতের হারের পর ক্রিকেট মহলের এক অংশে মতে টিম ইন্ডিয়ার ছোট ফর্ম‍্যাটের দায়িত্ব তুলে দেওয়া হোক হার্দিকের হাতে। এমনকি হার্দিকও এই দায়িত্ব নিতে যে প্রস্তুত তা বোঝা গেল হার্দিকের সাংবাদিক সম্মেলনে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নামার আগে হার্দিকের পরিনত কথাবার্তা যেন ইঙ্গিত দিল নেতৃত্বের ভার দিলে তা কাঁধে নিতে প্রস্তুত তিনি।

এদিন সাংবাদিক সম্মেলনে হার্দিক বলেন,” বিশ্বকাপের ফলে সবাই যে হতাশ সেটা জানি। কিন্তু আমরা পেশাদার। তাই কাটিয়ে উঠতেই হবে। যেভাবে সাফল্যকে মাথায় চড়তে দিই না, সে ভাবেই ব্যর্থতাকেও মনে রাখি না। ভুল শুধরে ভাল ভাবে ফিরে আসতে চাই।”

এপরই তিনি যোগ করেন “দু’বছর সময় রয়েছে আমাদের হাতে। তাই নতুন প্রতিভা তুলে আনার সময় রয়েছে। অনেক ক্রিকেট খেলা হবে। অনেকেই ভাল মতো সুযোগ পাবে। এখন থেকেই পরিকল্পনা শুরু হচ্ছে। তবে এখনই কোনও সিদ্ধান্তে পৌঁছনো যাবে না। অনেক সময় রয়েছে। কোথায় কী করতে হবে সেটা বসে ঠিক করা যাবে। এখন আমাদের দেখতে হবে সবাই যাতে নিজের খেলাটা উপভোগ করতে পারে। ভবিষ্যতের ব্যাপারে পরে ভাবা যাবে।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে বিরাট কোহলি, রোহিত শর্মা, কে এল রাহুলদের। রোহিত শর্মা, বিরাট কোহলি-সহ প্রথম সারির ক্রিকেটাররা বিশ্রামে থাকায় হার্দিকই এই সিরিজের নেতৃত্বে। টি-২০ বিশ্বকাপের ব‍্যর্থতার পর অনেকেই পরের বার হার্দিককে অধিনায়ক হিসাবে চাইছেন। নিউজিল্যান্ডে বিরুদ্ধে হার্দিকের কথাবার্তা শুনে এটা বোঝা গিয়েছে, তিনি দায়িত্ব নিতে তৈরি।

আরও পড়ুন:‘সব কিছু ঠিক আছে, আবার নতুন করে শুরু’, সিএসকে জাদেজাকে রাখতেই টুইট জাড্ডুর

 

 

Related articles

সরকার বদলাতেই মাটির দামে আগুন, জেলাশাসকের দফতর ঘেরাও মৃৎশিল্পীদের

সরকার বদল হতেই মাটির দাম বেড়ে যাওয়ায় সমস্যায় মৃৎশিল্পীরা। রুটি-রুজিতে টান পড়েছে শিল্পের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত...

তারাতলা দুর্ঘটনায় একাধিক মৃত্যু, উদ্ধারে সেনা- দমকল -বিপর্যয় বাহিনী

তারাতলায় হাইড রোডে ব্র্রেসব্রিজ ট্রান্সপোর্ট ডিপোর কাছে বিখ্যাত ব্যাটারি সংস্থার নির্মীয়মান গোডাউনের ছাদ ভেঙে পড়ার ঘটনায় একের পর...

সোনা পাপ্পুর পরিবারের সদস্যদের ইডি তলব

জমি দখল,তোলাবাজি মামলায় এবার সোনা পাপ্পুর (Sona Pappu) পরিবারের সদস্যদের তলব করল কেন্দ্রীয় সংস্থা। পাশাপাশি কলকাতা পুলিশের প্রাক্তন...

এবার বিধানসভার BA কমিটিতে নেই মমতাপন্থী তৃণমূল বিধায়কদের নাম!

বিজনেস অ্যাডভাইজারি কমিটিতেও (Business Advisory Committee) ঋতব্রতপন্থী বিধায়করা। নাম নেই মমতাপন্থী বিধায়কদের নাম। এমনকী নাম রয়েছে বাম (Left)-কংগ্রেস...