Friday, June 26, 2026

ইউক্রেনের পর এবার পোল্যান্ডে রুশ মিসাইল! নজর রাখছে ন্যাটো

Date:

Share post:

রুশ-ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ফের বাড়ছে উত্তেজনা। সেই আবহে এবার পোল্যান্ডে এসে পড়ল রাশিয়ান মিসাইল। জানা গিয়েছে, পোল্যান্ডের পূর্ব সীমান্তের একটি গ্রামে এসে পড়ে রাশিয়ায় তৈরি দুটি মিসাইল। আচমকা মিসাইল হানায় দু’জনের মৃত্যু হয়েছে বলে খবর । এই ঘটনার জেরে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ পরিস্থিতি আরও জটিল হল বলেই মনে করা হচ্ছে।

উল্লেখ্য, পোল্যান্ড হল ন্যাটোর সক্রিয় সদস্য। চুক্তি অনুযায়ী, ন্যাটোর কোনও দেশের ওপর যদি শত্রু কোনও দেশ আক্রমণ করে, সেক্ষেত্রে ন্যাটোর বাকি সদস্য দেশগুলি সরাসরি আক্রান্ত দেশকে সেনা পাঠিয়ে সাহায্য করবে। ফলে গোটা ঘটনার উপর নজর রাখছে ন্যাটো।

ঠিক সেই জায়গা থেকে সংশ্লিষ্ট মহল মনে করছে, এবার কী তবে সরাসরি সংঘর্ষে জড়াতে পারে রাশিয়া-আমেরিকা! পরিস্থিতির ওপর সতর্ক নজর রাখছে ন্যাটো দেশগুলিও। যে জায়গা থেকে মিসাইলটি এসে পড়েছে তা ইউক্রেন সীমান্ত থেকে ৬ কিলোমিটার দুরে। মিসাইলটি রাশিয়ার তরফেই চালানো হয়েছিল এই বিষয়ে এখনও নিশ্চিত হয়নি। পোল্যান্ড তথা ন্যাটোও নিশ্চিত না হয়ে কিছু বলতে চায় না। জি-২০ সম্মেলনেও এই নিয়ে ন্যাটো দেশগুলি তথা জাপানের সঙ্গে বৈঠক করেছে আমেরিকা। এখনও রাশিয়ার তরফে এই বিষয়ে আধিকারিকভাবে কিছু জানানো হয়নি। পোল্যান্ডে মস্কোর প্রতিনিধিদের থেকে বিষদে এনিয়ে ব্যাক্ষা চেয়েছে পোল্যান্ড।

আরও পড়ুন:আসন্ন শীত! নামছে তাপমাত্রার পারদ

 

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...