Tuesday, June 16, 2026

বিশ্বকাপ জেতার দাবিদার কে? উত্তরে মেসি আর্জেন্তিনাকে নয় বরং এগিয়ে রাখলেন ব্রাজিল-ফ্রান্সকে

Date:

Share post:

বেজে গিয়েছে ২০২২ কাতার বিশ্বকাপের দামামা। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরই শুরু ফুটবলের মহাযুদ্ধ। ইতিমধ্যেই আবুধাবি পৌঁছে গিয়েছে আর্জেন্তিনা। এবারই নিজের শেষ বিশ্বকাপ খেলতে নামছেন লিওনেল মেসি। আর্জেন্তিনার হয়ে বিশ্বকাপ জিতে ফুটবলের সব থেকে বড় মঞ্চকে বিদায় জানাতে চান তিনি। তবে বিশ্বকাপ জেতার দাবিদার নিজেদের মানছেন না লিও। বরং খেতাব জেতার ক্ষেত্রে এগিয়ে রাখলেন ব্রাজিল, ফ্রান্সকে। বিশ্বকাপ শুরু হওয়ার আগে ‘কনমেবল’-এর সঙ্গে একটি সাক্ষাৎকারে এমনটাই জানালেন মেসি।

মেসি বলেন,”যখনই আমরা বিশ্বকাপ জেতার দাবিদারের কথা বলি তখনই কিছু নাম আমাদের মাথায় আসে। বাকিদের তুলনায় আমি ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডকে এগিয়ে রাখব। তবে বিশ্বকাপে সব দলই কঠিন। তাই কারও পক্ষেই জেতা সহজ হবে না। লড়াই হবে সমানে সমানে।”

কোচ স্কালোনির অধীনে খেলার আর্জেন্তাইনদের খেলার ধাঁচ অনেকটা বদলে গিয়েছে। গতবার নীল-সাদা দলের হয়ে কোপা আমেরিকা জিতেছিলেন মেসি। সেই দলের প্রায় সকলে এবারের বিশ্বকাপের দলে রয়েছেন। দলে বেশি পরিবর্তন না হলে নিজেদের মধ‍্যে বোঝাপড়ায় অনেক সুবিধা হয় বলে জানান মেসি। এই নিয়ে লিও বলেন,” মাঠে একে অপরের সঙ্গে যত বেশি সময় কাটানো যায়, যত একসঙ্গে খেলা যায়, তত বোঝাপড়ায় সুবিধা হয়। কে কী ভাবছে সেটা বুঝতে পারি।”

সদ‍্য কোপা আমেরিকা চ‍্যাম্পিয়ন। তবে বিশ্বকাপে নামার আগে সাবধানী মেসি। তিনি বলেন,” ভালভাবে বিশ্বকাপ শুরু করতে চাইছি। তাহলে পরে যে চ্যালেঞ্জ আসবে তার মোকাবিলা করতে সুবিধা হবে।”

আরও পড়ুন:Breakfast Sports: ব্রেকফাস্ট স্পোর্টস

 

Related articles

দায়িত্ব আপনাদেরই: কুণাল-সহ তৃণমূল নেতাদের ডিম ছোড়ার প্রতিবাদে শাহকে চিঠি সৌগতর

প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের (Kunal Ghosh) উপর হামলার নিন্দা করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী...

৮০ লাখ টাকায় পাইয়ে দেবেন দোকানের অনুমতি! স্বরূপের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মহিলার

টলিউডে তোলাবাজি ও শ্লীলতাহানির পর ফের মারাত্মক অভিযোগ স্বরূপ বিশ্বাসের (Swarup Biswas) বিরুদ্ধে। গত রবিবার রিজেন্ট পার্ক থানায়...

মোহনবাগানের নতুন কোচের নাম নিয়ে রইল বড় আপডেট, মণিপুরে আহত দলের ফুটবলার

আসন্ন মরশুমে সার্জিও লোবেরা যে কোচ থাকছেন না মোহনবাগান(Mohun Bagan) দলে তা আগেই নিশ্চিত হয়ে গিয়েছে। কে হতে...

নন্দীগ্রামের পর ভবানীপুর! ভোটের ফলকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা মমতার

ভবানীপুরে ভোটের ফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টে (Kolkata High Court) মামলা দায়ের করলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...