Wednesday, March 25, 2026

আসন্ন শীত! নামছে তাপমাত্রার পারদ

Date:

Share post:

দোরগোড়ায় শীত। কুয়াশার চাদরে মুখ ঢেকেছে শহর কলকাতা। লেপ কম্বলের পাশাপাশি নামছে গরম পোষাকও। আলিপুর আবহাওয়া অফিসের খবর অনুযায়ী, বুধবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস। হাওয়া অফিস সূত্রে খবর, বুধবার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

আরও পড়ুন:Weather Update: মহানগরীতে শীতের আমেজ, এক ধাক্কায় পারদ নামল ১৮ ডিগ্রিতে

আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তুরে হাওয়ার প্রভাবে রাজ্যে শীত শীত ভাব বজায় থাকবে। আকাশ পরিষ্কার থাকবে, তাপমাত্রা কমার সম্ভাবনাও রয়েছে।এমনকি তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম থাকবে পুরুলিয়া, বর্ধমান-সহ পশ্চিমের জেলাগুলিতেও।

কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অনান্য জেলাগুলিতেও পারদ পতনের আহস রয়েছে। যদিও আলিপুর তরফে খবর, আগামী কয়েকদিন  তাপমাত্রা এমনই থাকবে। শীত শীত ভাব বজায় থাকবে শহর ও শহরতলিতে। আপাতত, কলকাতা এবং অন্যান্য জেলায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

Related articles

নির্বাচনী প্রচারে আজ নন্দীগ্রামে অভিষেক, জনসভা দাসপুর-কেশিয়াড়িতেও

বাংলার বিধানসভা নির্বাচনের অন্যতম হাই ভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রামে (Nandigram) আজ কর্মিসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক...

আজ উত্তরের ময়নাগুড়ি-জলপাইগুড়ি- দার্জিলিঙে নির্বাচনী প্রচারে মমতা 

এপ্রিলে রাজ্যে বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election)। তার ঠিক একমাস আগে থেকেই জোর কদমে প্রচার শুরু করেছে...

কেমন আছেন সোনিয়া গান্ধী: রাতে হাসপাতালে প্রিয়াঙ্কা

রাজ্যসভার সাংসদ তথা কংগ্রেসের সংসদীয় কমিটির চেয়ারপার্সন সোনিয়া গান্ধী (Sonia Gandhi) মঙ্গলবার রাতে আচমকা অসুস্থ হয় পড়ায় তাঁকে...

ভোটের আগে ২৩টি কমিটি-পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা মুখ্যমন্ত্রীর

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নিয়ম মেনে বিভিন্ন সরকারি সংস্থা, কমিটি ও পর্ষদের শীর্ষপদ থেকে ইস্তফা দিলেন মুখ্যমন্ত্রী মমতা...