Tuesday, May 12, 2026

GST কাউন্সিলের বৈঠকের আবেদন জানিয়ে নির্মলাকে চিঠি অমিত মিত্রের

Date:

Share post:

জিএসটি ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা ইতিমধ্যেই পার হয়েছে। গত চার মাসে কাউন্সিলের একটিও বৈঠক ডাকা হয়নি। এই অবস্থায় দ্রুত GST কাউন্সিলের বৈঠকের আবেদন জানিয়ে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে(Nirmala Sitaraman) চিঠি লিখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) মুখ্য আর্থিক উপদেষ্টা অমিত মিত্র(Amit Mitra)।

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে লেখা চিঠিতে অমিত মিত্রের অভিযোগ, জিএসটি বিধি অনুযায়ী ত্রৈমাসিক বৈঠক ডাকার সময়সীমা ইতিমধ্যেই লঙ্ঘিত হয়েছে। গত চার মাসে কাউন্সিলের একটি বৈঠক ডাকা হয়নি।এর মধ্যে জিএসটির সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রীগোষ্ঠীর দুটি বৈঠকে বহু গুরুত্বপূর্ণ বিষয় উঠে এসেছে। জিএসটি কাউন্সিলর বৈঠকে সেগুলি নিয়ে ঐক্যমত্যের ভিত্তিতে দ্রুত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন। পাশাপাশি চিঠিতে অমিত মিত্র আরও অভিযোগ করেছেন, কর সংক্রান্ত অনেক জরুরি বিষয় জিএসটি কাউন্সিলকে এড়িয়ে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যা সর্বসম্মতক্রমে গৃহীত জিএসটি বিধির পরিপন্থী।

এর পাশাপাশি চিঠি অমিত মিত্র জানিয়েছেন, প্রত্যেক রাজ্য জিএসটি সংগ্রহ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে। যার ফলে রাজ্যগুলির পাশাপাশি কেন্দ্রীয় সরকারও উপকৃত হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার জিএসটি রিটার্ন খেলাপের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। যার ফলে রিটার্ন দাখিল ও জিএসটি সংগ্রহ অনেকটাই বেড়েছে। চলতি অর্থবছরের এপ্রিল থেকে অক্টোবর সময়কালে ৯৩ শতাংশ রিটার্ন দাখিল হয়েছে। গত বছর এই সময় যেখানে রিটার্ন দাখিল হয়েছিল ৭০ শতাংশ।

Related articles

রুটিন চেকআপে হাসপাতালে সুব্রত বক্সী

শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি হলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। সোমবার কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তাঁকে...

ক্ষমতায় এসেই বিজেপির জুমলা! ঘোষণার আগেই শুরু সরকারি প্রকল্পের প্রচার 

সরকারে এসেই বিজেপির জুমলা রাজনীতি শুরু বাংলায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই ঘোষণা করেছিলেন, শুধু মুখে ঘোষণা করেই কোনও...

ক্ষমতা হাতে পেয়েই অবস্থান বদল! মমতার সামাজিক প্রকল্প চালিয়ে যাবেন শুভেন্দু

ভোটের ময়দানে যা ছিল ‘ডোলের রাজনীতি’, প্রশাসনিক চেয়ারে বসতেই তার নাম হয়ে গেল ‘জনকল্যাণ’। রাজনৈতিক অবস্থানের এই ভোলবদল...

টানা ৯ ঘন্টা জেরা! পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার সুজিত বসু

টানা ৯ ঘণ্টা জেরার পর পুর দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন দমকল মন্ত্রী সুজিত বসু।...