Saturday, June 27, 2026

Bihar : অ্যানাস্থেসিয়া না করেই ২৪ জন মহিলার অস্ত্রোপচার

Date:

Share post:

নিয়ম না মেনেই ‘টিউবেক্টমি’ (Tubectomy) করার ঘটনা বিহারের খাগাড়িয়া গ্রামে (Khagaria, Bihar)। ২৪ জন মহিলাকে অজ্ঞান (Anasthesia) না করেই ওই অস্ত্রোপচার (Operation) করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছে প্রশাসন।

অ্যানাস্থেসিয়া না করেই চব্বিশ জন মহিলার অস্ত্রোপচার! বিহারের খাগাড়িয়া জেলার একাধিক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে (rural health centers) মহিলাদের অচেতন না করেই অস্ত্রোপচার করার অভিযোগ ঘিরে হইচই পড়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় টিউবেক্টমি একটি বিশেষ ধরনের অপারেশন যাতে নির্ধারিত সময়ের পর মহিলারা আর অন্তঃসত্ত্বা না হতে পারেন। কিন্তু তার জন্য যাঁদের অপারেশন করা হবে সেই মহিলাদের সঠিক পদ্ধতি মেনে আগে অচেতন করা প্রয়োজন। কিন্তু বিহারের এই গ্রামে এইসব কোনও নিয়মই মানা হয়নি। সূত্রের খবর, ওই অস্ত্রোপচারের প্রকল্প রাজ্য সরকারই চালায়। সরকারের সঙ্গে একটি সমাজসেবী সংস্থা যৌথ ভাবে হাত মিলিয়ে অস্ত্রোপচারের দায়িত্ব নিয়েছিল। ‘টিউবেক্টমি’ অস্ত্রোপচারের জন্য মোট ৫৩ জন মহিলা নাম লিখিয়েছিলেন। তাঁদের মধ্যে ২৪ জন মহিলার অস্ত্রোপচার ‘ভুল’ পদ্ধতিতে হয়েছে। যদিও গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের তরফে বলা হয়েছে ওষুধ প্রয়োগ করা হলেও তা সবার দেহে সমানভাবে কাজ না করাই বিভ্রান্তি তৈরি হয়েছে। বুধবার খাগাড়িয়ার জেলাশাসক অলোকরঞ্জন ঘোষ ওই বিষয়ে তদন্ত শুরু করেন। তবেই প্রথম নয়, ২০১২ সালে বিহারের অররিয়া জেলায় দু’ঘণ্টার মধ্যে ৫৩ জন মহিলার ‘টিউবেক্টমি’ করা হয়েছিল। ওই ঘটনায় অভিযুক্ত তিন জনকে গ্রেফতারও করা হয়েছিল। দশ বছর কাটতে না কাটতেই আবার একই ঘটনার পুনরাবৃত্তি, আঙ্গুল তুলছে সে রাজ্যের সরকারের দিকে।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...