Saturday, April 4, 2026

অভিষেকের ছেলেকে নিয়ে আপত্তিকর মন্তব্য, শুভেন্দুকে ‘শোকজ’ করছে শিশু সুরক্ষা কমিশন

Date:

Share post:

অভিষেকের ছেলের জন্মদিন নিয়ে অপপ্রচারের জেরে এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে(Suvendu Adhikari) শোকজ করতে চলেছে শিশু অধিকার সুরক্ষা কমিশন(Child Rights Safety Commission)। কমিশনের উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, আগামিকাল অর্থাৎ শুক্রবার এই নোটিশ পাঠানো হবে শুভেন্দুকে।

বিতর্কের সূত্রপাত দিনকয়েক আগে। রাজ্যের বিরোধীদলনেতা শুভেন্দু অধিকারী টুইট করে লেখেন, অভিষেক ব্যানার্জির(Abhisekh Banerjee) ছেলের জন্মদিনের পার্টির জন্য প্রবল নিরাপত্তা দিয়ে মুড়ে ফেলা হয়েছিল পাঁচতারা হোটেল। শুভেন্দুর এই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। অভিযোগ, ফুটবল ক্লাবের অনুষ্ঠানকে অভিষেকের ছেলের জন্মদিনের পার্টি বলে অপপ্রচার করা হচ্ছে ।

শুভেন্দুর ‘অপপ্রচার’ নিয়ে বিতর্কের জল গড়ায় থানায়। শিল্পী রায় নামে এক মহিলা বিরোধী দলনেতার বিরুদ্ধে বেলেঘাটা থানায় অভিযোগ দায়ের হয়। শিশু অধিকার সুরক্ষা কমিশনের রিপোর্ট জমা পড়ে। অভিযোগের জেরে আগামিকাল শুভেন্দুকে শোকজ নোটিশ পাঠানো হবে। উপদেষ্টা অনন্যা চক্রবর্তী জানান, কোনও শিশুকে নিয়ে মিথ্যাচার অনুচিত। সে কারণেই শিশু অধিকার সুরক্ষা কমিশনের তরফে তাঁকে শোকজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...