Tuesday, March 31, 2026

অনুব্রতকে আসানসোল সংশোধনাগারে জিজ্ঞাসাবাদ করছে ইডি

Date:

Share post:

গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করার জন্য আজ বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে পৌঁছেছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরটের (ইডি) আধিকারিকরা। ইডি সূত্রে খবর, গরু পাচারে কোটি কোটি টাকা লেনদেন, ব্যাঙ্কের অ্যাকাউন্ট নিয়ে জেরা করে টাকার উৎস সম্পর্কে জানতে চান ইডির তদন্তকারীরা।

আরও পড়ুন:উদ্ধার হওয়া সব নথি-দলিল পার্থর আইনজীবীদের হাতে তুলে দেবে ইডি

আজ অনুব্রতকে জেরা করার জন্য আসানসোল সংশোধনাগারে যান এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের একটি দল। এর আগে এই একই মামলায় গ্রেফতার করা হয়েছিল অনুব্রত মন্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে। তাঁকেও প্রথমে আসানসোলে জিজ্ঞাসাবাদ করে ইডি।  কিন্তু এরপরেই ২১ অক্টোবর আইনি জটিলতার জন্য দিল্লিতে নিয়ে যাওয়া হয় তাঁকে। এরপর গত ৪ নভেম্বর তাঁকে তিহার জেলে নিয়ে যাওয়ার জন্য ইডির আবেদন মঞ্জুর করে আদালত।

প্রসঙ্গত, সিবিআই তদন্তে অনুব্রতর একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিস পাওয়া গেছে। তার মধ্যে একটি প্রাইভেট ব্যাঙ্ক , ২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। এই তিনটি ব্যাঙ্কের মধ্যে রয়েছে আটটি অ্যাকাউন্ট। মোট ১৬ কোটি ৪৫ লক্ষ টাকার হদিস রয়েছে বলে দাবি সিবিআইয়ের।এই অ্যাকাউন্টগুলি অনুব্রত মণ্ডল, সুকন্যা মণ্ডল, অনুব্রতর স্ত্রী, দুই কোম্পানি, বিদ্যুৎ বরণ গায়েনের বলে জানায় সিবিআই। বিপুল পরিমাণ টাকার উৎস খুঁজতে ইতিমধ্যেই দিল্লিতে অনুব্রতর মেয়ে, তাঁর হিসাবরক্ষক ও ঘনিষ্ঠ ব্যবসায়ীকে তলব করেছে ইডি। এবার অনুব্রতকে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডির কর্তারা।

Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...