Saturday, April 4, 2026

Maharastra : ১৮ বছরের কম বয়সীদের জন্য নিষিদ্ধ মোবাইল ফোন

Date:

Share post:

মোবাইল ফোনের (Mobile) প্রতি আসক্তি বাড়ছে শিশুদের। বিপদে চালিত হচ্ছে আগামী প্রজন্ম এই আশঙ্কায় এবার কড়া হচ্ছে প্রশাসন। ১৮ বছরের কম বয়সীদের জন্য মোবাইল ফোন ব্যবহার নিষিদ্ধ (Banned) করার সিদ্ধান্ত নেয়া হয়েছে মহারাষ্ট্রের (Maharastra) একটি গ্রামে।

মহারাষ্ট্রের পশ্চিম বিদর্ভ অঞ্চলের ইয়াভাতমাল (Iyabhatmal) জেলার বাঁশি গ্রামের (Banshi Villege) ঘটনা। সকলের সম্মতিতে এবার শিশুদের গেম খেলার প্রতি আসক্তি কমাতে এবং ভুল সার্ফিং সাইটে যাতে নজর না যায় সেই কথা মাথায় রেখে মোবাইল ফোন নিষিদ্ধ (Mobile phone banned) করা হল। গ্রাম পঞ্চায়েতের প্রধান গ্রাম সভায় গোটা বিষয়টি স্পষ্ট করে দেন অভিভাবকদের কাছেও। তিনি বলছেন বর্তমান সময় দাঁড়িয়ে শিশুরা বড্ড বেশি করে মোবাইলে আসক্ত হয়ে পড়েছে ,আর এর জন্য অভিভাবকদের এবং স্কুলকেও সজাগ দৃষ্টি দিতে হবে। প্রয়োজনে কাউন্সেলিং এর মাধ্যমে সকলকে বোঝাতে হবে বলেও প্রস্তাব রেখেছেন তিনি। তাঁর মতে এভাবে রাজ্যজুড়ে এই সিদ্ধান্ত কার্যকরী হলে আখেরে তাতে লাভ হবে আগামী প্রজন্মেরই।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...