Wednesday, June 24, 2026

পথকুকুরকে বেঁধে বাড়িতে রাখা যাবে না: বোম্বে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

পথকুকুরকে (Stray Dogs) বাড়িতে নিয়ে গিয়ে শেকল বেঁধে রাখা গ্রহণযোগ্য নয়। বোম্বে হাইকোর্টের (Bombay High Court) নাগপুর বেঞ্চের নির্দেশে স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট (Supreme Court)। বিচারপতি সঞ্জীব খান্না ও জেকে মাহেশ্বরীর বেঞ্চ জানিয়েছে, পথকুকুরকে দত্তক (Adoption) নেওয়া ও তাদের বন্দি করে রাখা কখনোই কাম্য নয়।

বম্বে হাইকোর্ট জানিয়েছিল, কোনো ব্যক্তির পথকুকুরকে খাওয়ানোর ইচ্ছা হলে তিনি সেটিকে প্রথমে দত্তক নিতে পারেন বা বাড়িতেও আনতে পারেন। তবে সেক্ষেত্রে পুরসভায় নথিভুক্ত করতে হবে এবং চাইলে ডগ শেল্টার হোমেও (Dog Shelter Home) রাখা যেতে পারে। তবে যখন নিজে যত্ন নিতে পারবেন তখনই যেন তিনি কুকুরকে খাওয়ান।

হাইকোর্টের নির্দেশের এই অংশেই স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট জানিয়েছে, কুকুরকে খাওয়ানোর নামে কোনও গণ্ডগোল যাতে না হয় সেটি নিশ্চিত করা দরকার। সেই সঙ্গে কুকুরদের খাওয়ানোর জন্য নির্দিষ্ট জায়গাও করতে হবে পুরসভাকে।

বেঞ্চ জানিয়েছে, “পথ কুকুর ও মানুষ উভয়ই সমস্যা তৈরি করে। এই বাস্তবতা নিয়ে সচেতন থাকতে হবে। পথকুকুরকে খাওয়ানো হবে না এটাও আমরা চাইছি না। আবার যারা খাওয়াতে চাইছেন তাদেরকে আমরা এটা বলতে পারি না যে কুকুরদের দত্তক নিতে বা শেল্টারে রাখতে হবে।”

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...