Thursday, June 11, 2026

Corona News : সংক্রমণ গ্রাফ তলানিতে, বিমানে আর পরতে হবে না মাস্ক !

Date:

Share post:

প্রায় দু বছরের লড়াইয়ের পর দেশে করোনা (Corona) সংক্রমণ অনেকটাই নিয়ন্ত্রণে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের (Central Health Ministry) তরফে জানানো হয়েছে যে দেশে করোনা (Corona) সংক্রমণ এখন একেবারে তলানিতে। তাই এবার করোনা বিথি কার্যত পুরোপুরি শিথিল করার পথে হাঁটল কেন্দ্রীয় সরকার (Government of India)। বাস, ট্রেন, জাহাজের পর এবার বিমানেও মাস্ক (Mask) পরা আর বাধ্যতামূলক নয় জানিয়ে দিল কেন্দ্র।

দেশজুড়ে করোনা নিয়ে স্বস্তিতে বিশেষজ্ঞরা।গত কয়েক সপ্তাহ ধরেই দৈনিক আক্রান্তের সংখ্যাটা এক হাজারের নিচেই রয়েছে। ভ্যাকসিন আর বুস্টারের জোড়া ফলায় কিছুটা অকেজো হয়ে পড়েছে ভাইরাস। এবার করোনা সংক্রান্ত করা বিধি নিষেধ শিথিল করতে আগ্রহী কেন্দ্র। অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক (Civil Aviation Ministry) বুধবার জানিয়ে দিয়েছে, এবার বিমানযাত্রার সময় মাস্ক পরা বাধ্যতামূলক নয়। তবে করোনা আক্রান্তের সংখ্যা কমে গেলেও যাত্রীরা প্রয়োজনে মাস্ক পরতে পারেন। একাধিক বিমান সংস্থাকে সরকারের তরফে জানানো হয়েছে, কোভিড-১৯ ম্যানেজমেন্টের (Covid 19 management program) অংশ হিসাবেই এই নয়া সরকারি নীতি আনা হয়েছে। স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের (Ministry of Health and Family Welfare) দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা (Coronavirus) আক্রান্ত হয়েছেন ৬৩৫ জন। পর্যন্ত দেশের মোট করোনা আক্রান্তের সংখ্যা ৪ কোটি ৪৬ লক্ষ ৬৭ হাজার ৩১১ জন। দেশের সক্রিয় করোনা রোগী বর্তমানে ৭ হাজার ১৭৫ জন। যা মোট আক্রান্তের মাত্র ০.২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রকের তরফে দেওয়া তথ্য এবং পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত দেশে ৪ কোটি ৪১ লক্ষ ২৯ হাজার ৫৯০ জন করোনাকে জয় করে সুস্থ হয়েছেন।

 

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...