Saturday, June 6, 2026

Weather Update : হালকা কুয়াশায় বাংলায় শীতের স্পেল, সপ্তাহান্তে নামতে পারে পারদ !

Date:

Share post:

নভেম্বরের মাঝামাঝি রাজ্যে বহাল শীতের (Winter) আমেজ। দক্ষিণবঙ্গে (South Bengal) আপাতত বৃষ্টির (rain) কোনও সম্ভাবনা নেই। সকালে হালকা কুয়াশা রাতে শিশির, মেঘমুক্ত এই আমেজেই কাটবেই আগামী তিন চার দিন।

বঙ্গ জুড়ে শীত শীত ভাব, রাতের দিকে ফ্যান না চালালেও দিব্যি ঘুমোনো যাচ্ছে। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) বলছে বৃহস্পতিবার কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature) সামান্য বেড়েছে। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৯ ডিগ্রি, স্বাভাবিকের তুলনায় ২ ডিগ্রি কম। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৬ ডিগ্রি যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের তাপমাত্রা ১২ ডিগ্রির আশেপাশে থাকবে। সপ্তাহের শেষের দিকে পারদ পতনের সম্ভাবনা রয়েছে বলে মনে করা হচ্ছে। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা না থাকলেও আগামী ৪৮ ঘন্টায় দার্জিলিং এবং কালিম্পং এর পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এমনকি সিকিমে তুষারপাতের সম্ভাবনার কথাও বলা হয়েছে। মৌসম ভবন (IMD) জানিয়েছে দক্ষিণ আন্দামান সাগর এবং দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্ত বুধবার নিম্নচাপে পরিণত হয়েছে। প্রাথমিকভাবে এই নিম্নচাপ দক্ষিণ ভারত অভিমুখী হলেও এর প্রত্যক্ষ কোনও প্রভাব রাজ্যে নেই।

 

Related articles

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...

অন্নপূর্ণা যোজনায় তোলাবাজির অভিযোগ! বিজেপি কর্মীর নিশানায় দলেরই বিধায়ক

ক্ষমতায় আসার একমাসের মধ্যেই বীরভূমে তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার গেরুয়া শিবির। এবার খোদ রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘অন্নপূর্ণা যোজনা’য়...

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...