Saturday, June 27, 2026

লা গণেশনকে সরিয়ে এবার বাংলার রাজ্যপাল হতে চলেছেন মোদি ঘনিষ্ঠ সি ভি আনন্দ বোস

Date:

Share post:

মেয়াদ শেষ হচ্ছে লা গণেশনের। তাঁর মেয়াদ আর বাড়াতেও চায় না কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। তাই রাজভবনে আসছেন নতুন অতিথি। এবার পশ্চিমবঙ্গের স্থায়ী রাজ্যপাল পদে বসতে চলেছেন ডা সি ভি আনন্দ বোস। আজ, বৃহস্পতিবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে রাষ্ট্রপতি ভবন।

১৯৭৭ সালের আইএএস সি ভি আনন্দ বোস বর্তমানে মেঘালয় সরকারে উপদেষ্টা পদে রয়েছেন। সি ভি আনন্দ বোস মোদি ঘনিষ্ঠ বলেই পরিচিত। ফলে জগদীপ ধনকড়ের সময়ে রাজ্য-রাজ্যপাল সংঘাত চরম আকার নিয়েছিল। ধনকড়ের মদতে রাজভবন কার্যত বিজেপির পার্টি অফিসে পরিণত হয়েছিল বলে অভিযোগ শাসক দল তৃণমূলের। তিনি কার্যত রাজ্য বিজেপির অভিভাবকের ভূমিকা পালন করতেন বলেও অভিযোগ। তার পুরস্কারও পেয়েছিলেন ধনকড়। তাঁকে উপরাষ্ট্রপতি করে কেন্দ্রে মোদি সরকার।

এদিকে ধনকড় উপরাষ্ট্রপতি হতেই তাঁর জায়গায় অস্থায়ী রাজ্যপালের দায়িত্বে আসেন লা গণেশন। ধনকড়ের উত্তরসূরির সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক বেশ মধুর বলেই জানা যায়। এখন আবার নতুন করে মোদি ঘনিষ্ঠ রাজ্যপাল এলে ধনকড় আমলের সংঘাত ফিরবে কিনা তা নিয়ে জোর জল্পনা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

অত্যন্ত বৈচিত্রময় কেরিয়ার সি ভি আনন্দ বোসের। কেরালার কোট্টায়ামের বাসিন্দা তাঁর কেরিয়ার শুরু করেন জেলা শাসক হিসেবে। ১৯৭৭ সালের এই আইএএস জেলা শাসক থেকে চিফ সেক্রেটারি হন। একসময় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের দায়িত্বও সামলেছেন। এছাড়াও কেন্দ্রীয় সরকারের একাধিক মন্ত্রকের দায়িত্বে তিনি ছিলেন।

আরও পড়ুন:বিধানসভা ভোটের আগে মেঘালয়ের তুরাতে তৃণমূলের কার্যালয় উদ্বোধন অভিষেকের

 

Related articles

২৪ ঘণ্টায় চারবার ভূমিকম্প পাকিস্তানে! আফটার শকের সতর্কতা জারি 

মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে চারবার কেঁপে উঠল পাকিস্তান (Earthquake in Pakistan)! শনিবার সকালের শক্তিশালী কম্পনের জেরে আতঙ্কিত সাধারণ...

উরুগুয়েকে হারিয়ে নকআউটে স্পেন 

ফিফা বিশ্বকাপে (Fifa Football WC) শনিবার অ্যালেক্স বায়নার গোলে উরুগুয়েকে হারিয়ে রাউন্ড অফ ৩২ এ পৌঁছে গেল স্পেন...

তারাতলা বিপর্যয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৭, আজও চলছে উদ্ধারকাজ 

তারাতলার গোডাউন বিপর্যয়ের (Taratala Godown Disaster) মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭। শুক্রবার রাতে বিহারের মুঙ্গারের বাসিন্দা শিরচন কুমারের...

এনসিইআরটির পাঠ্য বইতে এবার ‘SIR’, নিন্দায় সরব তৃণমূল কংগ্রেস 

একের পর এক পরিবর্তন! এবার এনসিইআরটি–র (NCRT ) নবম শ্রেণির সোশ্যাল সায়েন্সের পাঠ্য বইতে যুক্ত হল ‘এসআইআর’। ভোটার...