Monday, April 6, 2026

হাইকোর্টের নির্দেশকে মান্যতা! প্রাথমিকে ৯২ চাকরিপ্রার্থীর ইন্টারভিউ নিল পর্ষদ

Date:

Share post:

কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Gangopadhyay) নির্দেশ মেনে নিয়োগ শুরু করল পর্ষদ। শুক্রবার সকালে ইন্টারভিউ দিতে পর্ষদের অফিসে পৌঁছন ৯২ জন প্রার্থী। এদিন পর্ষদের দফতর আচার্য প্রফুল্লচন্দ্র ভবনে সকাল ১১টা থেকে দুপুর ২টো পর্যন্ত চলে ইন্টারভিউ ও ভেরিফিকেশন (Verification) পর্ব।

গত ১৬ নভেম্বর পর্ষদের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে ৯২ জন চাকরিপ্রার্থীকে যাবতীয় শংসাপত্র নিয়ে নির্ধারিত সময়ে হাজির থাকতে বলা হয়েছিল। উল্লেখ্য, ২০১৪ সালের টেট পরীক্ষায় প্রাথমিক শিক্ষা পর্ষদের ভুলে ৬ নম্বর কম পাওয়ার জন্য যাঁরা সেই সময় টেট উত্তীর্ণ হতে পারেননি, তাঁদের প্রত্যেককে চাকরি দেওয়ার নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এদিকে প্রশ্নপত্রে ভুলের বিষয়টি হাইকোর্টে স্বীকার করে নেয় পর্ষদ। পরে আদালতের নির্দেশ মেনেই পর্ষদ এই চাকরিপ্রার্থীদের নম্বর বাড়িয়ে দেয়। গত ২৬ সেপ্টেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৯২ জনের ইন্টারভিউ নেওয়ার জন্য পর্ষদকে নির্দেশ দেন। সেই নির্দেশ মতোই শুক্রবার ইন্টারভিউ নেওয়ার ব্যবস্থা করে পর্ষদ।

তবে পর্ষদের তরফে জানানো হয়েছে, ৯২ জনের নিয়োগ প্রক্রিয়া যাতে সুষ্ঠভাবে ও স্বচ্ছভাবে হয়, তার সবরকম ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি ইন্টারভিউ প্রক্রিয়ার অডিয়ো ও ভিডিয়ো রেকর্ড করার ব্যবস্থা করা হয়েছে। তবে সঠিক সময়ের মধ্যে পুরো প্রক্রিয়া যাতে শেষ হয় সে দিকেও কড়া নজর রাখছে পর্ষদ।

Related articles

চিরবিদায়! প্রয়াত পদ্মশ্রী চিকিৎসক মণি ছেত্রী

প্রয়াত হলেন কিংবদন্তি চিকিৎসক মণি কুমার ছেত্রী। রবিবার রাত ১০টা ১৫ মিনিট নাগাদ বালিগঞ্জ প্লেসের নিজ বাসভবনেই শেষ...

১ এপ্রিল থেকেই মহার্ঘ রান্নার গ্যাস, পকেটে টান দিয়ে বাড়ল ‘ছোটু’র দাম

সাধারণ মানুষের পকেটে টান দিয়ে ফের মহার্ঘ হল এলপিজি সিলিন্ডার। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়া নতুন নিয়মে রাষ্ট্রায়ত্ত...

বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা! জয়ের নিরিখে সাতগাছিয়াকে নতুন টার্গেট দিলেন অভিষেক

ভোট দু’দফায় হোক কি চার দফায়, বিজেপির বহিরাগত জমিদারদের দফারফা করবে দক্ষিণ ২৪ পরগনা! নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড...

মোদির কটাক্ষের পাল্টা! ‘শব্দতত্ত্ব’ থেকে ‘ওয়াশিং মেশিন’ ইস্যুতে সরব ব্রাত্য-শশী

কোচবিহারের রাসমেলার মাঠ থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে প্রধানমন্ত্রীর সেই আক্রমণের পরেই পাল্টা জবাব...