Wednesday, May 13, 2026

আশার কথা শোনাতে পারছেন না চিকিৎসকরা!ঐন্দ্রিলার সবসময় পাশে রয়েছেন সব্যসাচী

Date:

Share post:

হার্ট অ্যাটাকের পর কেটে গিয়েছে ২৪ ঘণ্টা। ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি নিয়ে আশার কথা শোনাতে পারল না হাসপাতাল। বৃহস্পতিবার রাত সাড়ে আটটা নাগাদ হাসপাতাল কর্তৃপক্ষ জানায় “ঐন্দ্রিলার শারীরিক পরিস্থিতি একই রকম রয়েছে। নতুন করে অবনতি হয়নি। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। তবে এখনও তিনি কোমায় রয়েছেন।”তবে সবসময়ই পাশে রয়েছেন তাঁর বন্ধু সব্যসাচী ।

আরও পড়ুন:ঐন্দ্রি“আর একটু থাকতে দাও ওকে… ” ঐন্দ্রিলাকে নিয়ে লিখলেন সব্যসাচী

২০১৫ সালের জন্মদিনে ঐন্দ্রিলা শর্মা জানতে পারেন তিনি ব্যোন ম্যারো ক্যানসারে আক্রান্ত। এরপর দিল্লিতে গিয়ে চিকিৎসা করিয়েছিলেন অভিনেত্রী। সেই সময় বহরমপুরের বাসিন্দা ছিলেন তিনি। কর্কট রোগের সঙ্গে লড়াইয়ে একাধিক যুদ্ধ করতে হয়েছে অভিনেত্রীকে। কিন্তু, শারীরিক কষ্টের পাশাপাশি সেই সময় তাঁকে বিস্তর মানসিক কষ্টও পেতে হয়েছিল।সেখানেও সবসময় পাশে ছিলেন সব্যসাচী ।

সেই লড়াই জয় করে স্বাভাবিক জীবনে ফিরেছিলেন ঐন্দ্রিলা। কাজ করা শুরু করেছিলেন মেগা সিরিয়ালে। একাধিক ধারাবাহিকে কাজ করেছিলেন তিনি। কিন্তু, ২০২১ সালে ফের তাঁর ফুসফুসে টিউমার ধরা পড়ে। আবারও লড়াই শুরু করেন অভিনেত্রী। সেই লড়াইও ধীরে ধীরে জয় করে নিচ্ছিলেন তিনি। কিন্তু, গত ১ নভেম্বর ব্রেন স্ট্রোকে আক্রান্ত হন ঐন্দ্রিলা। ফের শুরু লড়াই।

বৃহস্পতিবার হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, “অভিনেত্রীর শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। রয়েছে কোমায়। নতুন করে কোনও অ্যান্টিবায়োটিকে বদল করা হয়নি। পুরোপুরি ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে তাঁকে।” অর্থাৎ হার্ট অ্যাটাকের এক দিন পর তাঁর শারীরিক অবস্থার বিশেষ বদল হয়নি। চিকিৎসকরা বিশেষ আশার কথা শোনাতে পারছেন না।

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...