Monday, March 16, 2026

ফের কুকথা দিলীপের! রাস্তা সংস্কার নিয়ে মহিলা জেলাশাসককে বেনজির আক্রমণ

Date:

Share post:

প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার অর্থ বরাদ্দ প্রসঙ্গে রাজ্য সরকারকে আক্রমণ করতে গিয়ে এবার বেফাঁস মন্তব্য করে বসলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুক্রবার পূর্ব মেদিনীপুরের মহিলা জেলাশাসককে (Women DM) কুরুচিকর আক্রমণ করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।

উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Election) আগে বৃহস্পতিবারই প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনার (Grameen Sadak yojna) অর্থ বরাদ্দ করা হয়েছে রাজ্য সরকারকে। আর তা নিয়ে শুক্রবার বিতর্কিত মন্তব্য করলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপের অভিযোগ,‌ এই অর্থ বরাদ্দ করলেও কেন্দ্রীয় সরকার কিছু শর্ত (Conditions) চাপিয়েছে। এই ইস্যুতেই নদিয়ার কল্যাণীতে দিলীপ ঘোষ বলেন, ‌আগে থেকেই এই শর্তগুলি ছিল। তবে রাজ্য সরকার সেসব মানে না। তাই রিমাইন্ডিং (Reminding) দিয়েছে। যখন প্ল্যানিং হবে, কোন রাস্তাটা তৈরি হবে, সেটা এমএলএ (MLA), এমপি’‌র (MP) মতামত নিয়ে অবশ্যই করা দরকার। আমি সাড়ে তিন বছরের এমপি আমাকেও কিছু জানানো হয়নি। গতবছর রাস্তা তৈরি হয়ে যাওয়ার পর একবার সার্কুলার (Circular) পাঠিয়েছিল জেলাশাসক। এই রাস্তা আমরা ঠিক করেছি, প্রয়োজন পড়লে আবার আমরাই ঠিক করব।

এরপরই বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ। জেলাশাসককে কটাক্ষ করে বলেন, তুই ঠিক করার কে রে? পাবলিক আমাকে জিতিয়েছে আমি ঠিক করব। তুই কেন ঠিক করে দিয়েছিস। এটা কী তোর বাপের টাকা? তাই কেন্দ্রের সরকার এদেরকে বারবার শর্ত দিচ্ছে না হলে টাকা বন্ধ করে দেব।

পাশাপাশি গরু পাচার মামলায় এদিন জেলবন্দি অনুব্রত মণ্ডলকেও (Anubrata Mondal) কটাক্ষ করতে ছাড়েননি দিলীপ। এদিন নাম না করে বিজেপি নেতা বলেন, এখন সুদ জমছে। একসময় সব হিসেব হবে। তৃণমূল নেতাদের সব হিসেব দিয়ে যেতে হবে। একজন মন্ত্রী গিয়ে বললেন, বাঘ নাকি খাঁচায় আছে। বাঘ না বাঘরোল বোঝা যাচ্ছে না। দিল্লি গেলেই টের পাবেন ওখানকার রুটি আর চা কেমন।

spot_img

Related articles

ভোটের জেরে পিছিয়ে যাবে ডার্বি? প্রভাব আইপিএলেও!

রাজ্যে বিধানসভায় ভোটের দিনক্ষণ ঘোষণা হয়ে গিয়েছে। দু' দফাতেই হবে বিধানসভা ভোট। ভোটের প্রভাব পড়তে পারে আইপিএলে(IPL) ও...

যোগান স্বাভাবিক, তবু গ্যাসের দামের বোঝা! কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়ে আজ পথে মমতা

পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রেক্ষিতে গোটা বিশ্বের জ্বালানি সংকট। সেই সংকটের মোকাবিলায় কোথায় দেশের শাসকদলের নীতি? সব পরিস্থিতির মোকাবিলাতে...

হাসপাতালের ICU-তে ভয়াবহ আগুন: কটকে মৃত ১০ রোগী, গাফিলতির অভিযোগ!

হাসপাতালে সুস্থ হতে এসে শেষ পর্যন্ত আগুনে পুড়ে মৃত্যু হল ১০ রোগীর। মধ্যরাতের ভয়াবহ আগুনে ওড়িশার কটকের এসসিবি...

বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা প্রস্তুত, মঙ্গলেই ঘোষণার পথে তৃণমূল

২৮ ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ ভোটার তালিকা প্রকাশের পরে যে কোনও সময়ে রাজ্যে নির্বাচন ঘোষণা হতে পারে, এমনটা প্রস্তুতি নিচ্ছিল...