Sunday, May 31, 2026

ঢাক-ঢোল পিটিয়ে অশ্বডিম্ব! কয়লাকাণ্ডে প্রভাবশালী যোগের অভিযোগ শুভেন্দুর, ‘কে তিনি’? উত্তর নেই…

Date:

Share post:

রাজ্য সরকারকে তুলোধনা করতে ঢাকঢোল পিটিয়ে সাংবাদিক বৈঠক দেগেছিলেন শুভেন্দু অধিকারী(Shubhendu Adhikari)। তবে দিনের শেষে তা হয়ে দাঁড়ালো ‘অশ্বডিম্ব’। রাজ্যে কয়লা দুর্নীতি নিয়ে গালভরা ভাষণ দিলেন। শেষে এক অজ্ঞাত পরিচয় প্রভাবশালী এই দুর্নীতির অন্যতম পান্ডা বলে আঙুল তুললেন তিনি। তবে কে তিনি তা অবশ্য স্পষ্ট করলেন না রাজ্যের বিরোধী দলনেতা। সব মিলিয়ে শুভেন্দুর ডাকা ‘অশ্ব ডিম্বের’ সাংবাদিক বৈঠকে ধোঁয়াশাই বাড়লো। তবে ‘মেঘের আড়ালে থাকা’ এই অজ্ঞাত পরিচয় প্রভাবশালী আদতে কে তা জানতে চেয়েছে তৃণমূলও(TMC)। পাল্টা তোপ দেগে বলা হয়েছে, ‘দম থাকলে নাম বলুন বিরোধী দলনেতা।’

শুক্রবার সাংবাদিক বৈঠকে কয়লা পাচার দুর্নীতি নিয়ে শুভেন্দু অভিযোগ করেন, কয়লা পাচার কাণ্ড আদতে একটি চক্র। দুর্নীতির মোট অঙ্ক ২ হাজার ৪০০ কোটি টাকা। গুরুপদ মাঝির নাম চার্জশিটে উল্লেখ আছে। তার মধ্যে ১ হাজার কোটি টাকা রাজ্যের প্রভাবশালী এক রাজনীতিকের কাছে গিয়েছে। ওই ব্যক্তির কোনও নাম উল্লেখ করেননি রাজ্যের বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি বিধায়ক শুভেন্দু অধিকারী। তবে তাঁর দাবি, ওই প্রভাবশালী ব্যক্তি রাজ্য প্রশাসনের অন্যতম নিয়ন্ত্রক। শুভেন্দুর এহেন ধোঁয়াশা ভরা সাংবাদিক বৈঠকের পর কড়া সুরে তাঁকে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ।

পাল্টা সাংবাদিক বৈঠকে শুভেন্দুকে রীতিমতো আক্রমণ শানিয়ে কুণাল বলেন, “অভিষেক ফবিয়ায় ভুগছে। তবে অভিষেকের নাম নেওয়ার সাহস পাচ্ছে না। অদ্যান্ত মিথ্যাচারী দুর্নীতিতে ডোবা চোর, ব্ল্যাকমেলার, তোলাবাজ ঘুষখোর, সিবিআই এফআইআর নেম, সারদাকাণ্ডে সুদীপ্ত সেনের বয়ানে ব্ল্যাকমেলার, তোলাবাজ, ডাকাত। ব্যক্তিগত হতাশা রাজনীতি থেকে কথা বলছেন। তদন্তের জন্য কোর্ট আছে তাহলে এটা কেমন তদন্ত যেখানে বিরোধী দলনেতাকে বিধানসভায় বসে সাংবাদিক বৈঠক করতে হচ্ছে। ইঙ্গিতে কারো দিকে অভিযোগের আঙ্গুল তোলা হচ্ছে। দম থাকলে নাম বলুক। শুভেন্দু চোর, তোলাবাজ, দলবদলু, মিথ্যেবাদী। আমি বললাম শুভেন্দু আমার নামে মামলা করুক। যদি তথ্য প্রমাণ থাকে তাহলে তদন্তকারী সংস্থা চার্জশিট দিক। ব্যক্তি আক্রোশ মেটাতে ইঙ্গিতে কারো বিরুদ্ধে এই ধরনের অভিযোগ আনা হচ্ছে। ও আসলে পাগল।”

Related articles

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...

টার্গেট করে পরিকল্পিত আক্রমণ! অভিষেকের ওপর ‘বর্বরোচিত’ হামলায় সরব কুণাল 

প্রকাশ্য দিবালোকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ওপর ‘পরিকল্পিত প্রাণঘাতী’ হামলার অভিযোগে সরব হলেন বেলেঘাটার তৃণমূল বিধায়ক...