Wednesday, April 15, 2026

অনুব্রতকে দিল্লি নিয়ে যাওয়ার আবেদন ইডির, মঙ্গলে শুনানি

Date:

Share post:

রাজনৈতিক মহলে বেশ কিছুদিন ধরেই জল্পনা ছিল। অবশেষে বৃহস্পতিবার আসানসোল সংশোধনাগারে (Asansol Correctional Home) অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal)ইডি গ্রেফতার করতেই তাঁর দিল্লি (Delhi)যাওয়া কার্যত নিশ্চিত হয়ে যায়। এরপর শুক্রবার রাউস অ্যাভিনিউ আদালতে (Rouse Avenue Court) অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে প্রোডাকশন ওয়ারেন্ট জারির আবেদন জানায় ইডি (ED)। এই আবেদনের শুনানি হবে আগামী মঙ্গলবার। ওয়ারেন্ট জারি হলেই অনুব্রতকে আসানসোল থেকে দিল্লি নিয়ে যেতে পারবে ইডি।

সায়গল হোসেনকে (Saigal Hossain) আগেই দিল্লি নিয়ে যাওয়া হয়েছে। পাশাপাশি দফায় দফায় সুকন্যা সহ অনুব্রত ঘনিষ্ঠদের দিল্লিতে ডেকে পাঠিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা। এরপর থেকেই রাজনৈতিক মহলের একাংশের অনুমান ছিল খুব তাড়াতাড়ি এবার অনুব্রতকেও রাজধানীতে নিয়ে যাওয়া হতে পারে। সেই আশঙ্কাই সত্যি হল। সূত্রের খবর অনুব্রতকে এবার তাঁর প্রাক্তন দেহরক্ষীর মুখোমুখি বসিয়ে জেরা করা হতে পারে। ইতিমধ্যেই অনুব্রতর এক সময়ের ছায়াসঙ্গী সায়গলের জেলের মেয়াদ বাড়ানো হয়েছে। শুক্রবার ছিল সায়গল মামলার শুনানি। দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত নির্দেশ দেয় আরও ১৪ দিন জেল হেফাজতে থাকতে হবে সেহেগলকে। এর ফলে ১ ডিসেম্বর পর্যন্ত তাঁর জেল হেফাজতের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেয় আদালত। অন্যদিকে এই গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডলকে জেরা করতে চায় ইডি এবং সেটা দিল্লিতে। একইসঙ্গে অনুব্রতর হিসাবরক্ষক মণীশ কোঠারির (Manish Kothari)সামনে বসিয়েও জেরা করা হতে পারে অনুব্রতকে বলে মনে করা হচ্ছে। এই মামলার শুনানি আগামী মঙ্গলবার।

 

Related articles

স্পর্শকাতর জেলাগুলিতে রাজ্য পুলিশের বড় মোতায়েন, কোথায় কত? রইল তালিকা

বাংলার উপর খবদারিতে রাখার জন্য রাজ্য পুলিশের ব্যাপক রদবদল করেছে নির্বাচন কমিশন (Election Commission)। তবে এবার সেই রাজ্য...

IPL:বিরাট ধাক্কা মুম্বই ইন্ডিয়ান্সের, ছিটকে গেলেন রোহিত

মুম্বই ইন্ডিয়ান্স ( Mumbai Indians) শিবিরে দুঃসংবাদ। চোটের জেরে আপাতত মাঠের বাইরে রোহিত শর্মা (Rohit Sharma)। একটি সর্ব...

শিলিগুড়ি থেকে নাগরাকাটা- জনস্রোতে জননেত্রী

উত্তরবঙ্গ সফরে গিয়ে একের পর এক কর্মসূচি করছেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পয়লা বৈশাখে কখনও...

নির্বাচনী আচরণবিধি ভেঙে বিজেপির কার্ড! স্মৃতিকে পাল্টা তোপ শশীর

গোটা নির্বাচন প্রক্রিয়ায় বিজেপির কোনও দোষই যেন নির্বাচন কমিশনের চোখে লঘু। তাই এবার তারা দেখতেও পেলেন না যে...