Monday, June 8, 2026

ব্যাটিং শুরু শীতের! কবে রাজ্যজুড়ে জাঁকিয়ে ঠাণ্ডা?

Date:

Share post:

কালীপুজার পর থেকেই রাজ্যে শীতের শিরশিরানি অনুভব করছেন বঙ্গবাসী। নভেম্বরের শুরু থেকেই শীতের আমেজ। গত রবিবার থেকে কলকাতা সহ বাংলার অন্যান্য জেলার তাপমাত্রা একধাক্কায় অনেকটাই কমে গিয়েছে। একাধিক জেলায় ব্যাটিং শুরু করেছে শীত। আবহাওয়া দফতর জানাচ্ছে, বর্তমানে বাংলার জন্য কোনও ঝড়-বৃষ্টির পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের পাশাপাশি একই ছবি দেখা যাবে উত্তরবঙ্গে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রাও শুষ্ক থাকবে বলে জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গে মাঝেমধ্যে দু-এক জায়গায় আংশিক মেঘলা আকাশ থাকতে পারে বলে হাওয়া অফিস সূত্রে খবর। এছাড়া রাতের তাপমাত্রাতেও বড়সড় পারদপতনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:Weather Update : হালকা কুয়াশায় বাংলায় শীতের স্পেল, সপ্তাহান্তে নামতে পারে পারদ !

কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে তাপমাত্রার পরিবর্তন তেমন একটা না হলেও পশ্চিমের জেলাগুলিতে রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমতে পারে।

হাওয়া অফিস সূত্রে খবর, ২২ তারিখের পর থেকে গোটা নভেম্বরেই বঙ্গজুড়ে ভালোই ঠাণ্ডা উপভোগ করবেন রাজ্যবাসী। তবে আগামী এক সপ্তাহে  উত্তরবঙ্গের ক্ষেত্রে শুধু পাহাড়ি এলাকায় দার্জিলিং, কালিম্পং-সহ দু এক জায়গায় হালকা বৃষ্টি সম্ভাবনা রয়েছে।

Related articles

আজ দিল্লিতে বৈঠকে ইন্ডিয়া জোট: আলোচনায় নাগরিক থেকে জাতীয় স্বার্থ

বাংলায় বিজেপি সরকার গঠন হওয়ার পর প্রথমবার বৈঠকে বসছে ইন্ডিয়া জোট। সোমবার তৃণমূলের তরফে সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata...

মধ্যরাতে ধুন্ধুমার যাদবপুরে, হকার উচ্ছেদে নামল বুলডোজার! আটক সৃজন সহ ২ 

শেষমেশ জল্পনাই সত্যি হলো। তীব্র প্রতিরোধ, বাম-কংগ্রেসের স্লোগান, পুলিশের লাঠিচার্জ এবং প্রথম সারির নেতার গ্রেফতারির মধ্য দিয়ে কার্যত...

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...