Thursday, June 25, 2026

জেলে আরামে মালিশ করাচ্ছেন আপ মন্ত্রী সত্যেন্দ্র! ভাইরাল ভিডিও নিয়ে ময়দানে বিজেপি

Date:

Share post:

আর্থিক তছরুপের (Money Laundering) অভিযোগে বর্তমানে তিহার জেলে (Tihar Jail) বন্দি আম আদমি পার্টির নেতা (AAP Leader) তথা দিল্লির মন্ত্রী সত্যেন্দ্র জৈন (Satyendra Jain)। তবে জেলে থাকলেও তাঁকে দেখে বোঝার বিন্দুমাত্র উপায় নেই। পাঁচতারা হোটেলের মতোই আরামে দিন কাটছে তাঁর। তবে জেলের ভিতরে ভিআইপি (VIP) পরিষেবা দেওয়ার অভিযোগ আগেই তুলেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (Enforcement Directorate)। আর সেই অভিযোগের পরই সরিয়ে দেওয়া হয় জেল সুপার অজিত কুমারকে। সম্প্রতি এমন এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখলে চোখ কপালে উঠবে আপনারও। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি এখন বিশ্ব বাংলা সংবাদ।

ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে পায়ে মালিশ করাচ্ছেন সত্যেন্দ্র। আর আয়েশ করে বিছানায় শুয়ে মজা নিচ্ছেন তিনি। সত্যেন্দ্রর  হাতে কিছু কাগজ ধরা। সেগুলি তিনি পড়ছেন। আর বিছানার পাশে বসে এক ব্যক্তি মন্ত্রীর পা মালিশ করছেন। যদিও ভিডিয়ো প্রসঙ্গে জেল কর্তৃপক্ষের দাবি, এটি পুরনো একটি ভিডিয়ো। যাঁরা এই কাজে জড়িত ছিলেন, সেই সব আধিকারিক এবং কর্মীদের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নিয়েছে পুলিশ।

আর ভিডিও সামনে আসতেই হাত ধুয়ে ময়দানে নেমে পড়ে বিজেপি। বিজেপি নেতা সেহজাদ পুনাওয়ালা (Shezad Punawala) টুইটারে লেখেন, কারাগারে ভিভিআইপি আচরণ! কেজরিওয়াল (Aravind Kejriwal) কী এমন একজন মন্ত্রীকে রক্ষা করতে পারবেন? তাঁকে কি চাকরিচ্যুত করা উচিত নয়? এটিই আম আদমি পার্টির আসল চেহারা। এদিকে সাংবাদিক সম্মেলনে বিজেপি মুখপাত্র গৌরব ভাটিয়া (Gourav Bhatia) বলেন, অরবিন্দ কেজরিওয়াল দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য এবং ভিভিআইপি সংস্কৃতির অবসানের জন্য দল তৈরি করেছিলেন। কিন্তু এখানে একজন দুর্নীতিবাজ সব সুযোগ-সুবিধা পাচ্ছেন। সেটা কী করে সম্ভব?

তবে আম আদমি পার্টি গেরুয়া শিবিরের সমস্ত অভিযোগ উড়িয়ে দাবি করেন সত্যেন্দ্র জৈনের চিকিৎসার কারণেই এই মালিশ দেওয়া হচ্ছে। দিল্লির ডেপুটি মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া (Manish Sisodia) এই বিতর্কের আবহে পাল্টা বিজেপির সমালোচনা করে বলেন, এভাবে কারও অসুস্থতার মধ্যে মজা ওড়ানো ঠিক নয়।

Related articles

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...