Saturday, April 4, 2026

কাতার বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের প্রতিনিধি উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়

Date:

Share post:

আগামিকাল ২০ নভেম্বর থেকে শুরু হতে চলেছে কাতার বিশ্বকাপ ফুটবল। এই প্রথম মধ্য এশিয়ার কোন দেশে বিশ্বকাপের আসর বসতে চলেছে। খুব স্বাভাবিকভাবেই এটি একটি উল্লেখযোগ্য ঘটনা। তবে আরেকটি উল্লেখযোগ্য ঘটনা ঘটতে চলেছে এবারের বিশ্বকাপে। প্রসঙ্গত জানা গিয়েছে, বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে এবার কাতার যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করবেন বলে জানা গিয়েছে। বিদেশ মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, আগামী ২০ এবং ২১ নভেম্বর দুদিনের জন্য কাতার সফরে যাচ্ছেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড়।

আরও পড়ুনঃ ইতিহাস গড়লেন মণিকা বাত্রা, এশিয়ান কাপ টেবিল টেনিসে পদক জিতলেন তিনি

জানা গিয়েছে, কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির আমন্ত্রণে বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন উপরাষ্ট্রপতি। পাশাপাশি সেখানকার প্রবাসী ভারতীয়দের সঙ্গেও তিনি কথা বলবেন। ভারতের বিদেশ মন্ত্রকের তরফ থেকে বলা হয়েছে, কাতার ভারতের বন্ধু রাষ্ট্র হিসেবেই গোটা বিশ্বের কাছে পরিচিত।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...