Friday, May 15, 2026

লক্ষ্য জনসংযোগ, রবিবার থেকে নন্দীগ্রামে চাটাই পেতে বৈঠক শুরু তৃণমূলের

Date:

Share post:

বছর ঘুরলেই রাজ্যে হাইভোল্টেজ পঞ্চায়েত নির্বাচন। আর পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতার কেন্দ্র, তথা রাজ্যের বাম আমলের পরিবর্তনের ধাত্রীভূমি নন্দীগ্রামে তৃণমূল কংগ্রেসকে আরও বেশি শক্তিশালী ও প্রতিষ্ঠা দেওয়ার জন্য নিবিড় জনসংযোগের বিশেষ কর্মসূচি নিয়েছে জোড়া ফুল শিবির। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এবার মঞ্চ বেঁধে বড় জনসভা, চার রাস্তার মোড়ে পথসভার পাশাপাশি গ্রামে গ্রামে চাটাই পেতে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। শুনবেন সাধারণ মানুষের অভাব-অভিযোগ, চাওয়া-পাওয়ার কথা। এই বৈঠকে পর্যায়ক্রমে রাজ্যের প্রথম সারির নেতারা উপস্থিত থাকবেন।

উপলক্ষ্য শুধুমাত্র পঞ্চায়েত ভোট নয়, এই কর্মসূচি চলবে লাগাতার। আর এই কর্মসূচির শুরু হবে রবিবার থেকেই। বিধানসভা ও পুরসভার ভোটে বিপুল সাফল্যের ধারা পঞ্চায়েতেও অক্ষুণ্ণ রাখতে চায় তৃণমূল শিবির। আগামী ৩ ডিসেম্বর পূর্ব মেদিনীপুরের কাঁথিতে সভা করতে আসছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই মেগা সভার আগে প্রস্তুতি হিসেবে সারা জেলা জুড়ে এখন চলছে মিটিং, মিছিল, কর্মিসভা। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বার্তা দিয়েছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করার। আর এই পরিসরে তৃণমূলের আতসকাচের তলায় রয়েছে নন্দীগ্রাম । ফলে পূর্ব মেদিনীপুরের বিশেষ দায়িত্বপ্রাপ্ত দলের মুখপাত্র কুনাল ঘোষ, সম্প্রতি নন্দীগ্রামের মাটিতে দাঁড়িয়ে ঘোষনা করেছেন, আগামী পঞ্চায়েত নির্বাচনে নন্দীগ্রামে জিতে তৃণমূল কংগ্রেস প্রমাণ করবে, নন্দীগ্রামবাসীরা বাংলার মেয়েকেই চায়। নন্দীগ্রাম জিতলে প্রমাণ হয়ে যাবে, বিরোধী শিবির এখানে লোডশেডিং করে জিতেছে। তাই নন্দীগ্রামের বাড়ি বাড়ি পৌঁছতে চান নেতারা। তাতে জেলার নেতারা যেমন থাকবেন, তেমনি থাকবেন রাজ্যেরও একাধিক নেতা। গ্রাম, পাড়া, পল্লিতে গিয়ে মানুষের সঙ্গে কথা বলবেন তাঁরা। তাঁদের দুয়ারে চাটাই পেতে বসে নেতারা শুনবেন মানুষের কথা। পাশাপাশি দু’টি পাড়া নিয়ে হবে বৈঠকি আড্ডাও। চায়ের দোকানে জানবেন গ্রামবাসীর মতামত। তৃণমূল নেতৃত্বের উদ্দেশ্য হল সাধারণ মানুষের কথাকে গুরুত্ব সহকারে শোনা। সেই সঙ্গে গ্রামবাসীদের আরও একবার মনে করিয়ে দেওয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের বক্তব্য। জানানো কি ভাবে সুফল পাচ্ছেন মানুষ। তারপরও তাঁদের কোনওরকম সমস্যা, অভিযোগ, মতামত থাকলে তা নথিবদ্ধ করা হবে। এভাবেই সারা নন্দীগ্রাম জুড়ে আগামী পঞ্চায়েত নির্বাচনে জোড়া ফুল ফুটিয়ে তুলতে চাইছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- ইতিহাস গড়লেন মণিকা বাত্রা, এশিয়ান কাপ টেবিল টেনিসে পদক জিতলেন তিনি

 

Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...