Thursday, June 25, 2026

দেশের জল সীমানা আরও সুরক্ষিত রাখবে ‘আইএনএস খঞ্জর’

Date:

Share post:

ভারতীয় নৌসেনা জলে নামিয়ে দিল নতুন দানব৷ ভারতের সমুদ্র সীমানার আশেপাশে যাতে মাছিও গলতে না পারে তারই ব্যবস্থা করা হল এবার৷ভারতের জলসীমায় সন্দেহজনক কোনও কিছু দেখলেই মূহুর্তের মধ্যে ঝাঁঝড়া করে দেবে ভারতীয় নৌসেনার ‘আইএনএস খঞ্জর’৷
লাদাখকে যেমন অত্যাধুনিক বাঙ্কারের সুরক্ষা কবজে ঢেকে ফেলা হয়েছে৷ তেমনই এবার জলপথেও সূদুর জাল বিছিয়ে দিল ইন্ডিয়ান নেভি৷ শত্রুর বুকে কাঁপন ধরানোর মতো অত্যাধুনিক অস্ত্র সম্ভারে ভর্তি ‘আইএনএস খঞ্জর’৷ জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্র বা ‘অ্যান্টি শিপ মিসাইল’ থেকে নিজেকে বাঁচাতে খঞ্জর ব্যবহার করে ‘AK-630’ কামান৷জানা গিয়েছে, ৩০ মিলিমিটারে সোভিয়েত জমানার এই স্বয়ংক্রিয় কামানটি প্রতি মিনিটে চার থেকে পাঁচ হাজার রাউন্ড গুলি ছুঁড়তে পারে শত্রুকে টার্গেট করে।

শত্রুদেশের যুদ্ধবিমান ভারতের আকাশ সীমানায় ঢুকলে প্রায় ৭ কিলোমিটার দূর থেকেই দেখতে পেয়ে যাবে খঞ্জর৷ রাডার ও ইলেকট্রো অপটিক্যাল সিস্টেমের মদতে স্বয়ংক্রিয় ভাবে দিন বা রাতে কাজ করতে সক্ষম ‘AK-630’৷এমনকি, কোনও সন্দেহজনক নৌকা জলসীমায় ঢুকলে প্রায় ৭০ কিলোমিটার দূর থেকেই ‘আইএনএস খঞ্জর’ চিনতে পারবে সেই নৌকা৷ ভারতের গোয়েন্দা রিপোর্ট যে খবর উঠে আসছে তা চাঞ্চল্যকর৷এই জাহাজের সবচেয়ে উল্লেখযোগ্য অস্ত্র হচ্ছে ‘AK-176’ ন্যাভাল গান বা বন্দুক৷ সমুদ্রে জঙ্গিদের স্পিডবোটগুলিকে মুহূর্তের মধ্যে গুঁড়িয়ে দিতে সক্ষম এই অত্যাধুনিক স্বয়ংক্রিয় অস্ত্র। চোখের পলকে ১২০ রাউন্ড গোলা ছুঁড়তে পারে৷ খঞ্জরে থাকা টেলিভিশন টার্গেটিং ও লেজার রেঞ্জ ফাইন্ডারের মদতে অস্ত্রটির চালক ক্যাবিনে বসে কম্পিউটারের মাধ্যমে হামলা চালাতে পারবেন৷

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...