Sunday, June 7, 2026

Amazon: গণ-ছাঁটাই অব্যাহত, চাকরি হারানোর আশঙ্কায় কয়েক হাজার কর্মী !

Date:

Share post:

বেশ কিছু পদের আপাতত প্রয়োজন নেই, ঠিক এই কথা জানিয়েই কর্মী ছাঁটাই ( Lay off staff) শুরু করে অ্যামাজন (Amazon)। চলতি সপ্তাহে প্রায় দশ হাজার জন চাকরি হারিয়েছেন। এর মাঝেই অ্যামাজনের (Amazon)পরবর্তী ঘোষণায় আশঙ্কা বাড়ছে বাকিদের।

টুইটার থেকে জোম্যাটো, কর্মী ছাঁটাইয়ের হিড়িক পড়েছে বিশ্বজুড়ে। অ্যামাজন সংস্থা তাদের বিভিন্ন উচ্চ পর্যায়ের বিভাগ থেকে কর্মী ছাঁটাই করছে। এক সপ্তাহে সংখ্যাটা দশ হাজার ছাড়িয়ে গেছে। এর মধ্যে আবার বড় ঘোষণা। অ্যামাজনের সিইও (CEO) অ্যান্ডি জেসি (Andy Jessy)জানিয়েছেন তাঁদের কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া ২০২৩ সাল অর্থাৎ আগামী বছর পর্যন্ত চলবে। যার অর্থ দাঁড়ায় আরও কর্মী ছাঁটাই করতে চলেছে অ্যামাজন।অ্যামাজনের কতজন কর্মী চাকরি খোয়াবেন তার নির্দিষ্ট সংখ্যা এখনও প্রকাশ্যে আসেনি। এই প্রথম কর্মী ছাঁটাই প্রসঙ্গে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছেন অ্যামাজনের সিইও অ্যান্ডি জেসি। সেখানেই নিশ্চিত ভাবে তিনি জানিয়েছেন যে আগামী বছরেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া অব্যাহত রাখবে সংস্থা। সূত্রের খবর অ্যালেক্সা ভয়েস অ্যাসিসট্যান্ট ডিভিশন (Alexa Voice Assistant Division) থেকেও চলছে কর্মী ছাঁটাই। আগামী দু মাসের মধ্যেই এই সকল কর্মীকে নতুন চাকরি খুঁজে নিতে বলা হয়েছে সংস্থার তরফে।

 

Related articles

গ্রেফতার ১০১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত

ভোট-পরবর্তী হিংসা ও তোলাবাজি-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফতার হলেন ১০১ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলার বাপ্পাদিত্য দাশগুপ্ত। শনিবার রাতে...

বাড়িতে পড়ে গিয়ে জখম অশোক ভট্টাচার্য, মাথায় পড়ল ছ’টি সেলাই 

নিজের বাড়িতে আচমকা পড়ে গিয়ে মাথায় গুরুতর চোট পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা শিলিগুড়ির প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য।...

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা মদন মিত্রকে

দক্ষিণেশ্বরে খুনের চেষ্টা বিধায়ক মদন মিত্রকে। শনিবার রাত ১১টা নাগাদ মদন ফোনে জানালেন, প্রাণে বেঁচে গেলাম। আজ আমাকে...

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি! আবার যন্তর মন্তরেই জমায়েতের ডাক CJP-র, জল্পনা

এক মাসেরও কম সময়ে সংগঠিত। শুধুমাত্র সোশ্যাল মিডিয়ায় নীতিগত প্রচার। নেতৃত্ব বা কমিটি নিয়ে কোনও আতিশয্য নেই। তারপরেও...