Saturday, April 4, 2026

স্টেডিয়ামে বিয়ার বন্ধ করার কথা জারি করে কাতার সরকার, বিশেষ মন্তব্য ফিফা সভাপতির

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েক ঘন্টা, তারপরই শুরু ২০২২ কাতার বিশ্বকাপ। তার আগে বিস্ফোরক ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। শেষ মুহূর্তে কাতারের রাজপরিবার স্টেডিয়ামে অ‍্যালকাহল বন্ধ করার কথা জারি করেন। আর শনিবার কাতার সরকারের নির্দেশে শেষ মুহূর্তে স্টেডিয়ামে অ‍্যালকাহল বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ফিফা। আর এই সিদ্ধান্তে সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ। আর এতেই ক্ষুব্ধ ফিফা সভাপতি। এই সমস‍্যাকে গুরুত্ব দিতে নারাজ ইনফান্তিনো। বরং তিনি বলেন, এই সিদ্ধান্ত বিশ্বকাপের প্রধান সমস্যা হতে পারে না।

রবিবার বিশ্বকাপ শুরুর আগের দিন শনিবার দোহায় সাংবাদিক বৈঠক করেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। সেখানে তিনি বলেন,” যদি এটাই তাঁদের সবচেয়ে বড় সমস্যা হয়, তা হলে অ‍্যালকাহল পাকাপাকি ভাবে বন্ধের চুক্তিতে সই করেই দেওয়া হবে। স্টেডিয়ামে অ‍্যালকাহল বিক্রি করা সম্ভব কিনা, তা শেষ মুহূর্ত পর্যন্ত আমরা চেষ্টা করেছি। তা সত্ত্বেও বলব, তিন ঘণ্টা বিয়ার না খেলেও সবাই বেঁচে থাকবেন। এই কারণেই হয়তো ফ্রান্স, স্পেন, স্কটল্যান্ডে স্টেডিয়ামে মদ বিক্রি করা নিষিদ্ধ। হয়তো ওরা আমাদের থেকে বেশি বুদ্ধিমান। তাই জন্যেই এই কাজ করেছে।”

স্টেডিয়ামে বিয়ার বিক্রির অনুরোধে প্রথমে কাতার সরকার রাজি হলেও শুক্রবার হঠাৎই তারা ঘুরে দাঁড়ায়। ফিফাও বিবৃতি জারি করে সিদ্ধান্ত বদলানোর কথা জানায়। এই সিদ্ধান্তে শুধু সমর্থকরাই নন, ক্ষুব্ধ বিয়ার উৎপাদনকারী সংস্থাও। বিপুল আর্থিক ক্ষতির আশঙ্কা করছে তারা। শোনা যাচ্ছে, ফিফার সঙ্গে চুক্তি বাতিলও করতে পারে।

এতদিন পর্যন্ত ঠিক ছিল স্টেডিয়াম এবং ফ্যান-জোনে বিয়ারের অস্থায়ী দোকানগুলি থেকে খেলার শুরুর আগের এবং পরের ৩০ মিনিট বিয়ার বিক্রি করা হবে। স্টেডিয়াম চত্বরের নির্দিষ্ট জায়গায় বিয়ার পান করে গ্যালারিতে প্রবেশ করতে পারবেন ফুটবলপ্রেমীরা।

আরও পড়ুন:কাতার পৌঁছাল পর্তুগাল, সমর্থকদের সঙ্গে সেলফি রোনাল্ডোর

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...