Sunday, June 28, 2026

বেনজির, পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে বরখাস্ত করল বিসিসিআই

Date:

Share post:

টি-২০ বিশ্বকাপে সম্প্রতি ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারের মুখোমুখি হয়েছে। আর সেই ব্যর্থতার প্রভাব ইতিমধ্যেই দেখা দিতে শুরু করেছে। এই পরিস্থিতিতে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড একটি বড়সড় সিদ্ধান্ত গ্রহণ করেছে।

জানা গিয়েছে, পাঁচ সদস্যের নির্বাচক কমিটিকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে। এই বরখাস্ত হওয়া নির্বাচক কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের প্রাক্তন টেস্ট ক্রিকেটার চেতন শর্মা। এছাড়া বাকি সদস্যেরা হলেন সুনীল যোশী, দেবাশিষ মোহান্তি, হরবিন্দর সিং। ভারতীয় ক্রিকেট ইতিহাসে এমন ঘটনা সম্ভবত এই প্রথমবার ঘটল। যেখানে দলের খারাপ পারফরম্যান্সের কোপ নির্বাচকদের উপর গিয়ে পড়ল এবং ঘটনাটি নিয়ে আপাতত গোটা ক্রিকেট বিশ্ব স্তম্ভিত।

শুক্রবার বিকেলে বোর্ডের ওয়েবসাইটে জাতীয় নির্বাচক চেয়ে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়। সেখানে লেখা হয়েছে, পুরুষ ক্রিকেট দলের জন্যে পাঁচ জন জাতীয় নির্বাচক আহ্বান করা হচ্ছে। যোগ্যতা হিসাবে ভারতের হয়ে কমপক্ষে সাতটি টেস্ট ম্যাচ খেলা, বা ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ১০টি এক দিনের ম্যাচ এবং ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা প্রাক্তন ক্রিকেটারদের থেকে আবেদন চাওয়া হয়েছে। অন্তত পাঁচ বছর আগে অবসর নিয়েছেন এমন প্রার্থীরাই আবেদন করতে পারবেন। বোর্ডের কোনও ক্রিকেট কমিটিতে পাঁচ বছর কাটিয়েছেন, এ রকম কেউ আবেদন করতে পারবেন না। ২৮ নভেম্বর সন্ধে ৬টা পর্যন্ত আবেদন করা যাবে।

 

 

 

 

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...