Thursday, June 25, 2026

ক্ষমতা বাড়ছে আধিকারিকদের, স্বচ্ছ পুর প্রশাসনের স্বার্থে বিল আসছে বিধানসভায়

Date:

Share post:

স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত প্রশাসন গড়তে বড়সড় পদক্ষেপ করতে চলেছে রাজ্য সরকার। পুরসভার প্রশাসনিক ক্ষমতা বাড়াতে এক্সিকিউটিভ আধিকারিকের ক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। এই উদ্দ্যেশ্যে সংশ্লিষ্ট পুর আইনের একটি সংশোধনী বিধানসভার চলতি অধিবেশনেই পেশ করা হবে।

প্রশাসনিক সূত্রে খবর নতুন বিলে পুর প্রশাসকদের হাতে আর্থিক ক্ষমতা সহ এক গুচ্ছ নতুন ক্ষমতা যুক্ত করার প্রস্তাব রয়েছে। যাতে করোর ওপর নির্ভর না করেই দক্ষ হাতে পুর প্রশাসন পরিচালনা করতে পারেন সংশ্লিষ্ট আমলারা। নানা কারণে অনেক সময় বিভিন্ন পুরসভার ভোট আটকে থাকে। তখন প্রশাসক বসিয়ে পুরসভা পরিচালনা ছাড়া পথ থাকেনা সরকারের। হাওড়া পুর নিগমের ভোট এখনো বকেয়া। প্রশাসনের একাংশের মতে, পূর্ণাঙ্গ বোর্ডহীন পুরসভা পরিচালনায় স্বচ্ছতা রক্ষার বিষয়টি গুরুত্বপূর্ণ। পাশাপাশি, এই মুহূর্তে সরকারের প্রায় সব দফতরের তহবিলেই আর্থিক টানাটানি রয়েছে। প্রশাসকেরা যে হেতু রাজনীতির লোক, তাই তাঁদের রাজনৈতিক দায়বদ্ধতার নানা চাপ থাকতে পারে। খরচের বিষয়টি অফিসারদের হাতে থাকলে জরুরি কাজের বাইরে খরচ নিয়ন্ত্রণ করা সহজ হতে পারে। বিলটি আইনে পরিণত হলে, স্থানীয় প্রশাসনে খরচ, নিয়োগ ও প্রকল্প রূপায়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে মেয়র বা চেয়ারম্যানের পাশাপাশি দায়িত্ব থাকবে এক্সিকিইটিভ অফিসারদের ওপরও। স্থানীয় প্রশাসনে রাজ্য সরকার সরাসরি এক্সিকিউটিভ অফিসার নিয়োগ করে। রাজ্যের দাবি, এই আধিকারিকদের ক্ষমতা বাড়ালে, একদিকে যেমন প্রশাসনিক সচ্ছতা বাড়বে, অন্যদিকে উন্নয়নেও গতি আসবে।

যদিও বিরোধীদের অভিযোগ, মেয়র বা চেয়ারম্যানের ডানা ছাঁটতেই এই বিল আনছে রাজ্য সরকার।

আরও পড়ুন- ঐন্দ্রিলার কঠিন লড়াইয়ের পাশে অরিজিৎ সিং, নিচ্ছেন অভিনেত্রীর চিকিৎসার দায়িত্ব

Related articles

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...