Friday, March 20, 2026

দুর্গাপুর স্টিল প্ল্যান্টে দুর্ঘটনা! মৃ*ত ১, গুরুতর জখম ৩ শ্রমিক  

Date:

Share post:

দুর্গাপুর (Durgapur) স্টিল প্ল্যান্টে (Steel Plant) বড়সড় দুর্ঘটনা। রবিবার সকাল ১০টা ৪৫ নাগাদ কারখানার ২ নম্বর ব্লাস্ট ফার্নেসে (Blast Furnace) গরম লোহার রড পড়ে দুর্ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যে তাপমাত্রা কয়েকগুণ বেড়ে যায়। দুর্ঘটনার জেরে পুড়ে মৃ*ত্যু হয় এক শ্রমিকের। অগ্নিদগ্ধ হন আরও ৩ শ্রমিক। গুরুতর জখম (Critically Injured) অবস্থায় ওই ৩ শ্রমিককে দুর্গাপুরের এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

কারখানা সূত্রে খবর, মৃ*ত শ্রমিকের নাম পল্টু বাউড়ি। তিনি ঠিকা শ্রমিক হিসেবে প্ল্যান্টে কাজ করতেন। জখম শ্রমিকদের নাম প্রশান্ত বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত গোপ ও গোপীরাম। তাঁদের দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গিয়েছে। পারমানেন্ট ওয়ে ইঞ্জিনিয়ারিং (Permanent Way Engineering) বিভাগে কর্মরত মডার্ন টেকনোলজি নামের সংস্থার অধীনে কাজ করছিলেন কয়েকজন ঠিকা শ্রমিক। এদিন সকালে কারখানায় চলছিল রেললাইন মেরামতির কাজ। তখনই ঘটে যায় দুর্ঘটনা।

ডিএসপি-র (Durgapur Steel Plant) সিটু নেতা সৌরভ দত্ত জানান, কী কারণে এমন দুর্ঘটনা, তা তদন্ত করে দেখা হবে।

Related articles

সূর্যোদয় দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ৩ আইআইটি পড়ুয়া

মুম্বইয়ের কাছে পানভেল এলাকায় (Panvel area Mumbai) ভয়াবহ দুর্ঘটনায় বম্বে আইআইটি-র তিন পড়ুয়ার মৃত্যু হয়েছে। সূত্রের খবর বৃহস্পতিবার...

ধর্ষণের অভিযোগে গ্রেফতার বিজেপি ঘনিষ্ঠ জ্যোতিষী!

মহিলা ভক্তকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাট (Ashok Kharat)। তিনি আবার বিজেপি (BJP) ঘনিষ্ঠ। বৃহস্পতিবার...

শিক্ষা- স্বাস্থ্য – কর্মসংস্থানে জোর, শুক্রের বিকেলে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করবেন মমতা

‘যে লড়ছে সবার ডাকে/সেই বাঁচাবে বাংলা মা কে’ - আসন্ন বিধানসভা নির্বাচনে (West Bengal Assembly Election) এই স্লোগানকে সামনে...

পুলিশের নয়া উদ্যোগে গাড়ির গতি বাড়ল ভিআইপি রোডে

ভিআইপি রোডের হলদিরাম ক্রসিং (Haldiram Crossing, VIP road) অন্যতম যানজটপ্রবণ মোড় হিসেবে খ্যাত। এমতাবস্থায় বিধাননগর ট্র্যাফিক পুলিশের নতুন...