Sunday, March 29, 2026

চোখের জলে বিদায়, সকলকে ছেড়ে পঞ্চভূতে বিলীন ঐন্দ্রিলা শর্মা

Date:

Share post:

কেওড়াতলা মহাশ্মশানে সম্পন্ন হল ঐন্দ্রিলা শর্মার শেষকৃত্য। পঞ্চভূতে বিলীন হলেন অভিনেত্রী। হাসপাতাল থেকে তাঁর মরদেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কুঁদঘাটের বাড়িতে। এর পর টলিগঞ্জের টেকনিশিয়ান্স স্টুডিয়োয় শেষ বারের মতো রাখা হয় তাঁর মরদেহ। রাতে কেওড়াতলা শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। চোখের জলে শেষ বারের মতো তাঁকে বিদায় জানালেন মা-বাবা, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবেরা। এবং অবশ্যই সব্যসাচী চক্রবর্তী। ক্যানসারের বিরুদ্ধে অভিনেত্রীর লড়াইয়ে সর্ব ক্ষণ যিনি সঙ্গে ছিলেন।

গত ১ নভেম্বর ফের হাসপাতালে Hospital) ভর্তি হওয়ার পর , অভিনেত্রীর কাছের মানুষ থেকে শুরু করে শুভানুধ্যায়ীরা প্রত্যেকেই এই আশায় বুক বেঁধেছিলেন। কিন্তু ততক্ষণে মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হয়ে গেছিল। চিকিৎসকেরা আপ্রাণ চেষ্টা করছিলেন যাতে হাসিখুশি লড়াকু মেয়েটাকে একটু সুস্থ করা যায়। গত সোমবার অর্থাৎ ১৪ নভেম্বর থেকে আচমকাই শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে অভিনেত্রীর। বুধবার বার বার হার্ট অ্যাটাক। ফের চিকিৎসকদের মরিয়া চেষ্টা, ভেন্টিলেশনের মাত্রা বাড়ানো থেকে অন্য হাসপাতালের নিউরোসার্জনের পরামর্শ। কিন্তু কিছুতেই কিছু করা গেল না।অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখা বহরমপুরের মেয়ে ‘মিষ্টি’ অচেতন অবস্থাতেও লড়াই চালিয়ে গেছেন। কিন্তু পুরো ইনিংস মাঠে থাকা হল না তাঁর, মাঝপথেই তাঁর স্বপ্নের সফরে দাঁড়ি টানতে বাধ্য হলেন।

আরও পড়ুন- নন্দীগ্রামে তৃণমূলের ‘চাটাই বৈঠকে’ ব্যাপক সাড়া, চোখে পড়ার মতো উপস্থিতি মহিলাদের

 

 

Related articles

সন্তান-মা রয়েছেন: গোপণীয়তা রক্ষার অনুরোধ রাহুল-জায়া প্রিয়াঙ্কার

একটি অস্বাভাবিক মৃত্যু। অবিশ্বাস্য পরিস্থিতিতে কঠিন লড়াইয়ের মধ্যে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের পরিবার। এই পরিস্থিতিতে পরিবারের উপর কতখানি ঝড়...

ভোটের মুখে পুলিশের রদবদলে জোর, একসঙ্গে বদলি ১৭০ থানার ওসি 

বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই প্রশাসনিক স্তরে কড়া পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের পুলিশ ব্যবস্থায়...

জিতবে ‘বাংলা মা’, প্রকাশিত তৃণমূলের প্রচার সঙ্গীত 

বাংলা মাকে জেতানোর সংকল্প নিয়ে প্রকাশিত হল নতুন গান। তৃণমূলের প্রচার সঙ্গীত। আজ থেকে বাংলার সর্বত্র বাজবে সেই...

দুর্ঘটনায় রাহুলের মৃত্যু, মানতে পারছে না টলিউড

রবিবার শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ৪৩ বছর বয়সী অভিনেতার এভাবে দুর্ঘটনায় হঠাৎ...