Friday, June 26, 2026

এফসি গোয়ার কাছে ৩-০ গোলে হার বাগানের

Date:

Share post:

আইএসএল-এ এফসি গোয়ার কাছে বিধ্বস্ত এটিকে মোহনবাগান। আইএসএলে প্রথমবার গোয়ার কাছে হারল সবুজ-মেরুন ব্রিগেড। রবিবার ফাতোরদা স্টেডিয়ামে এফসি গোয়ার কাছে ৩-০ গোলে হারল জুয়ান ফেরান্দোর দল। এই ম‍্যাচ হেরে লিগ টেবলে পিছিয়ে পড়ল মোহনবাগান। পুরনো দলের বিরুদ্ধে মর্যাদার লড়াইয়ে শোচনীয় হারে হতাশ বাগানের স্প্যানিশ কোচ। জুয়ানের রক্ষণাত্মক স্ট্র্যাটেজিও প্রশ্নের মুখে। হেরে ৬ নম্বরে নামল জুয়ানের দল। তিনে উঠে এল গোয়া।

এদিন টানা চার ম্যাচ অপরাজিত থেকে গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মোহনবাগান। কিন্তু গোয়ার আক্রমণের সামনে গুটিয়েই থাকল সবুজ-মেরুন। ফলে প্রথমার্ধে প্রতিপক্ষের আক্রমণ সামাল দিতেই ব্যস্ত থাকতে হল মোহনবাগান রক্ষণকে। গোলের নিচে গোলরক্ষক বিশাল কাইথ ত্রাতা হয়ে না দাঁড়ালে বিরতির আগেই এগিয়ে যেতে পারত গোয়া।

বিরতির পর ম্যাচের রাশ পুরোপুরি নিজেদের দখলে নিয়ে নেয় গোয়া। দ্বিতীয়ার্ধের শুরুতেই গোল করে এগিয়ে যায় কার্লোস পেনার দল। গোয়ার আইবানভা ডোলিং ডান পায়ের দুর্দান্ত শটে গোল করেন। পিছিয়ে পড়ে ম্যাচে সমতা ফেরানোর চেষ্টা করলেও ব্যর্থ হয় জুয়ানের দল। মোহনবাগানের আক্রমণভাগ এদিন চূড়ান্ত ব্যর্থ। পরিবর্ত হিসেবে দুই বিদেশি নোয়া সাদাউয়ি এবং ফেয়ার্স আর্নআউটকে নামিয়ে মোহনবাগানকে ম্যাচ থেকে ছিটকে দেন গোয়ান কোচ পেনা। ৭৬ ও ৮২ মিনিটে আরও দু’টি গোল করে জয় নিশ্চিত করে ফেলে গোয়া। দ্বিতীয় গোলটি করেন সিরিয়ান ডিফেন্ডার ফেয়ার্স এবং তৃতীয় গোলটি করেন মরক্কোর স্ট্রাইকার নোয়া।

আরও পড়ুন:FIFA World Cup 2022: কাতারে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...