Friday, March 20, 2026

রহস্যমৃত্যু এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় থাকা হরিন্দর সিং রিন্ডার

Date:

Share post:

ফের এক জেহাদির রহস্যমৃত্যু। এনআইএর ‘মোস্ট ওয়ান্টেড’ তালিকায় নাম ছিল ওই জেহাদির। পাকিস্তানের মাটিতে মৃত্যু হয়েছে খলিস্তানি জঙ্গি হরিন্দর সিং রিন্ডার।রিন্ডার জন্য ১০ লক্ষ টাকা পুরস্কার ধার্য করেছিল এনআইএ। রহস্যজনকভাবে সেই জেহাদির মৃত্যু হল পাকিস্তানে।

যদিও রিন্ডার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে ধোঁয়াশা রয়েছে।গ্যাংস্টার দাভিন্দর ভাম্বিয়ার গোষ্ঠী সোশ্যাল মিডিয়ায় হত্যার দায় স্বীকার করেছে।আবার অন্য একটি সূত্রের দাবি, দীর্ঘদিন ধরেই কিডনির রোগে ভুগছিল রিন্ডা। গত ১৫ দিন ধরে লাহোরের হাসপাতালেই চিকিৎসাধীন ছিল এবং সেখানেই তার মৃত্যু হয়েছে।

নিশ্চয়ই ভাবছেন কে এই জেহাদি ? পাঞ্জাবের তরন তারন এলাকার বাসিন্দা হরিন্দর সিং রিন্ডা। ২০০৮ সালে ব্যক্তিগত আক্রোশে এক প্রতিবেশীকে খুন করে অপরাধ জগতে পথ চলা শুরু। চণ্ডিগড়ের হোসিয়ারপুরে প্রকাশ্যে এক পঞ্চায়েত প্রধান সৎনাম সিংকে খুন করে প্রথমবার খবরে শিরোনামে আসে। সম্প্রতি পাঞ্জাবের গোয়েন্দা দফতরে হামলা, পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার মৃত্যুর মতো একাধিক কুকীর্তিতে নাম জড়িয়েছিল তার।

এমনকী, সীমান্তের ওপাড় থেকে এদেশে অস্ত্র, নেশার দ্রব্য পাচারের মতো কাজ সামলাত এই কুখ্যাত জেহাদি। এরপর চলতি বছরে চন্ডিগড়ে পুলিশের গোয়েন্দা দফতরে রকেট হামলা, লুধিয়ানা আদালতে বিস্ফোরণের মতো ঘটনায় হাত ছিল রিন্ডার। মে মাসে হরিয়ানার একটি গাড়ি থেকে বিপুল বিস্ফোরক ও নেশার দ্রব্য উদ্ধার হয়েছিল, সেই মামলার চার্জশিটেও নাম রয়েছে তার। পাঞ্জাবি গায়ক সিধু মুসেওয়ালার খুনের মামলাতেও নাম জড়িয়েছিল তার।তার খোঁজ চালাচ্ছিল ভারতীয় গোয়েন্দারা। এর মাঝেই পাকিস্তানে রহস্যজনকভাবে মৃত্যু হল তার।

 

Related articles

বিজেপিতে পরিবারতন্ত্র! বিধানসভার ৩ আসনে প্রার্থী অধিকারী-ভাইরা

স্বজনপোষণ নিয়ে বিরোধীদের খোঁচা দেওয়া বিজেপির (BJP) রন্ধ্রে রন্ধ্রে পরিবারতন্ত্র। আর সেই স্রোতে গা ভাসালেন রাজ্যের বিরোধী দলনেতা...

নয়া অর্থবর্ষে মিলবে ৭৪০০ টাকা, সিভিক ভলান্টিয়ারদের বোনাস বৃদ্ধির ঘোষণা রাজ্যের  

নতুন অর্থবর্ষের শুরুতেই সিভিক ভলান্টিয়ারদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। ২০২৫–২৬ অর্থবর্ষে তাঁদের বার্ষিক অ্যাড-হক বোনাস বাড়িয়ে...

কমিশন দেখতে পেয়ে SP না করে দেয়: খাকি উর্দি পরে সরস খোঁচা কুণালের

সদ্য মুক্তি পেয়েছে তাঁর অভিনীত প্রথম ছবি 'কর্পূর'। আবার সদ্য প্রকাশিত হয়েছে তৃণমূলের প্রার্থী তালিকা যেখানে তিনি বেলেঘাটা...

আরজি কর মামলায় গতি, নতুন বেঞ্চ গঠন হাইকোর্টে 

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় নতুন করে মোড় নিল আইনি প্রক্রিয়া। এই...