Monday, June 8, 2026

পরপর ৭২ বাঘের মৃত্যু থাইল্যান্ডে! রহস্যময় ঘটনায় বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

থাইল্যান্ডে প্রায় ১০ দিনে ৭২টি বাঘের মৃত্যু (Thailand Tiger Deaths)। যা নিয়ে শুরু হয়েছে শোরগোল। চলতি বছরের ৮ থেকে ১৯ ফেব্রুয়ারির মধ্যে এসব বাঘের মৃত্যু হয়। মৃত বাঘের সংখ্যা পার্কে (Chiang Mai Wildlife Park) থাকা মোট বাঘের প্রায় ৩০ শতাংশ।

থাইল্যান্ডের চিয়াং মাই প্রদেশের মে তাইং এবং মে রিম জেলার ঘটনা। মৃত বাঘগুলির শরীরে কোনও অসুস্থতার লক্ষ্মণ দেখা যায়নি বলেই খবর। দুই জেলার দু’টি পার্কে আচমকাই তারা দুর্বল হয়ে পড়ে এবং পরে একে একে ৭২টি বাঘের মৃত্যু হয়। ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ রয়েছে বাঘগুলি ক্যানাইন ডিসটেম্পার ভাইরাসে আক্রান্ত হয়েছিল। কিন্তু কীভাবে এই ভাইরাসের সংক্রমণ হল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। আরও পড়ুন: বিচার বিভাগ রক্তাক্ত, ক্ষমা যথেষ্ট নয়: বিতর্কিত NCERT-র বই নিষিদ্ধ করে জানাল সুপ্রিম কোর্ট

উত্তর থাইল্যান্ডের এই পার্কে দর্শনার্থীরা বাঘকে ছুঁতে ও কাছে থেকে দেখতে পারেন। ঘটনার পর পার্কটি ১৪ দিনের জন্য বন্ধ রাখা হয়েছে। পুরো এলাকা জীবাণুমুক্ত করা হচ্ছে। বেঁচে থাকা বাঘদের টিকা দেওয়া হচ্ছে। গুরুতর অসুস্থ বাঘগুলির কষ্ট লাঘবের জন্য মেরে ফেলার পরামর্শ দেওয়া হয়েছে।

থাইল্যান্ডের জাতীয় প্রাণিসম্পদ বিভাগের পরিচালক সোমচুয়ান রাতানামুংকলানন জানান, নমুনা পরীক্ষায় ‘ক্যানাইন ডিস্টেম্পার ভাইরাস’ (সিডিভি-এক ধরনের ছোঁয়াচে ভাইরাস, যা প্রাণীদের মধ্যে দ্রুত ছড়ায়) পাওয়া গিয়েছে। তবে এই ভাইরাস মানুষের মধ্যে ছড়ানোর প্রমাণ নেই। কিছু ক্ষেত্রে ব্যাকটেরিয়ার সংক্রমণও পাওয়া গিয়েছে।

Related articles

মাস পেরোতেই আবার কাঁপল শিলিগুড়ি, ভূকম্পে কাঁপল কলকাতাও 

বজ্রবিদ্যুৎ-সহ মুষলধারে বৃষ্টি আর মেঘের গর্জনে এমনিতেই থমথমে ছিল উত্তরবঙ্গের রাতের পরিবেশ। তার মধ্যেই প্রায় দীর্ঘ ৪০ সেকেন্ড...

লক্ষ্য ‘৮০ শতাংশ হিন্দু’: বাছবিচার নয়, যে কেউ আসতে পারেন! বনশলের বার্তায় কাদের ইঙ্গিত? 

‘ভালো তৃণমূল’ বলতে ঠিক কী বোঝায়, তা নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর চর্চা চলছে। বিজেপির রাজ্য...

ব্লকে জনকল্যাণ শিবিরের দিন ঘোষণা: একমাসের কাজের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর

বাংলায় প্রথমবার ক্ষমতায় এসেই উন্নয়নমূলক কাজে নজর শাসকদল বিজেপি ও মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এক মাসের মধ্যেই প্রতিশ্রুতি দেওয়া...

কলকাতা টার্মিনাল থেকে সোজা সল্টলেক! নতুন মেট্রো রুটের প্রাথমিক সমীক্ষায় সবুজ সংকেত রেলের 

কলকাতার মেট্রো যোগাযোগ আরও সম্প্রসারণের পথে বড় পদক্ষেপ করল রেল মন্ত্রক। কলকাতা টার্মিনাল থেকে সল্টলেকের করুণাময়ী পর্যন্ত নতুন...