Thursday, June 11, 2026

পুরনিগম এলাকায় জোড়া ডেপুটি মেয়র নিয়োগে বিল পাশ বিধানসভায়

Date:

Share post:

পুরনিগম এলাকায় আরও ভালভাবে কাজ চালাতে এবার জোড়া ডেপুটি মেয়র নিয়োগ করা হবে। এই মর্মে বিধানসভায় পাশ হল পুর-সংশোধনী বিল।

সোমবার পুরমন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim) বিধানসভায় বিলটি পেশ করেন। বিরোধীদের হইহট্টগোল সত্ত্বেও বিলটি পাশ হয়ে যায়। ফিরহাদ হাকিম প্রতিক্রিয়ায় জানান, মিউনিসিপ্যাল কর্পোরেশনে দু’জন করে ডেপুটি মেয়র হলে প্রশাসন চালাতে সুবিধা হবে। এই বিলে সেই কাজ অনেক সহজ হল।

The West Bengal Municipal Corporation (Amendment)Bill, 2022 বিলটি সোমবার বিধানসভায় পেশ করেন ফিরহাদ হাকিম। কিন্তু বিরোধীরা হইহট্টগোল শুরু করে দেয়। ওয়াক আউট করে বেড়িয়ে যান বিজেপি বিধায়করা। বিনা বাধায় পাশ হয়ে যায় ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল কর্পোরেশন (অ্যামেন্ডমেন্ট) বিল, ২০২২।বিলটি আইনে পরিণত হলে পুরনিগমের খরচ, নিয়োগ, পরিকল্পনা বাস্তবায়ন-সহ একাধিক কাজ নিজেদের সিদ্ধান্তেই করতে পারবেন মেয়র, ডেপুটি মেয়ররা।

Related articles

ফের বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় মল্লিকার্জুন খাড়্গে

কর্নাটক (Karnataka) থেকে রাজ্যসভায় পুনর্নির্বাচিত হলেন কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি তথা প্রবীণ রাজনীতিক মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)। কার্যত এবারেও...

মোহনবাগানে নতুন বিদেশি, বন্ধ হচ্ছে সুরুচি সংঘের ফুটবল দল?

বসিনিয়ার জাতীয় দলে খেলা ফুটবলার সামীর জেলজোকোভিক(Samir Zeljkovic )সই করলেন মোহনবাগানে( Mohun Bagan Super Giant )। সদ্য সমাপ্ত...

সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে ভবানী ভবনে হাজির অভিষেক

টানটান উত্তেজনা। খেলা মাঠের ধারাভাষ্যের মতো চ্যানেলে চ্যানেলে লাইভ সম্প্রচার (Live Telecast)। সময়সীমা শেষ হওয়ার ১১ মিনিট আগে...

”২০২৯ পর্যন্ত জোড়াফুলেই আছি”, কাকলিকে চ্যালেঞ্জ প্রতিমা মণ্ডলের

দিল্লির একটি ছবি সোমবার সামনে আসে, সেখানে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে কয়েকজন সাংসদকে দেখা গিয়েছে। এরপরেই ২০...