Saturday, April 4, 2026

ফের ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প! বাড়ছে মৃ*তের সংখ্যা

Date:

Share post:

ফের ভয়াবহ ভূমিকম্পে (Earthquake) কেঁপে উঠল ইন্দোনেশিয়া (Indonesia)। তবে শেষ খবর অনুযায়ী, ভূমিকম্পে মৃ*ত্যু হয়েছে কমপক্ষে ৬০ জনের। আহত হয়েছেন ৭০০-এরও বেশি মানুষ। ইতিমধ্যে তাঁদের স্থানীয় হাসপাতালে (Hospital) ভর্তি করা হয়েছে। এদিকে ভূমিকম্পের জেরে ভেঙে গিয়েছে সিয়ানজুর (Sianzur) এলাকায় বহু ঘরবাড়ি। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি ইসলামিক স্কুলও (Islamic School)। এদিন জাকার্তা (Jakarta) থেকে সাধারণ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সোমবার সকালে ভূমিকম্পের উৎপত্তিস্থল ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দূরে সিয়ানজুর শহর। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ৫.৬। ভূমিকম্পের গভীরতা ১০ কিলোমিটার। তবে আপাতত সুনামির (Tsunami) কোনও সম্ভাবনা নেই।

সোমবারই ভূমিকম্পের কিছু ভিডিও প্রকাশিত হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, বেশ কিছু বহুতল বিল্ডিং ভেঙে পড়ছে। তবে বিপদ এখনও পুরোপুরি কাটেনি। অন্যদিকে ভূমিকম্পের পর আফটারশক (After Shock) থাকে। সেই রকম আফটারশকের আশঙ্কা থাকছেই।

কয়েকদিন আগেও কম্পন অনুভূত হয়েছিল ইন্দোনেশিয়ায়। গত শুক্রবার সে দেশে ভূমিকম্পে রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। তবে সেভাবে ক্ষয়ক্ষতির কোনও খবর মেলেনি। ভূমিকম্পের উৎসস্থল ছিল ইংগানোর কাছে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...