Wednesday, June 24, 2026

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ইংল‍্যান্ড, প্রতিপক্ষ ইরান

Date:

Share post:

সোমবার বিশ্বকাপের অভিযান শুরু করতে চলেছে ইংল‍্যান্ড। প্রতিপক্ষ ইরান। ইরানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করতে চান ইংল‍্যান্ড কোচ গ্যারেথ সাউথগেট। চার বছর আগে রাশিয়া বিশ্বকাপে সেমিফাইনালে স্বপ্নভঙ্গ হয়েছিল। এর দু’বছর পর ইউরো কাপের ফাইনালে টাইব্রেকারে হেরে ট্রফি হাতছাড়া। দীর্ঘ ৫৬ বছরে বিশ্বকাপ-সহ বড় টুর্নামেন্ট জয়ের খুব কাছে এসেও কাপ ও ঠোঁটের দূরত্ব রেখে ফিরতে হয়েছে ইংল্যান্ডকে। কাতারে নতুন পরীক্ষা থ্রি লায়ন্সের। এবার কি তারা পারবে শাপমুক্তি ঘটাতে?

গত কয়েকটি বিশ্বকাপে ‘ইটস কামিং হোম’ স্লোগান তুলে লড়াইয়ে নেমেও ব্যর্থতা নিয়ে ফিরতে হয়েছে। এবারও ব্রিটিশদের গলায় একই সুর, বিশ্বকাপ ঘরে ফেরাতে হবে। কোচ গ্যারেথ সাউথগেট জানেন, কাজটা কঠিন কিন্তু অসম্ভব নয়। সোমবার বিশ্বকাপে অভিযান শুরু করছে ইংল্যান্ড। গ্রুপ ‘বি’-র লড়াইয়ে হ্যারি কেনদের প্রতিপক্ষ ইরান। প্রথম লড়াই সহজ হবে না সাউথগেটের দলের কাছে।

ইরান বেশ শক্তিশালী দল। তাদের আলিরেজার মতো গোলকিপার আছে যিনি একাধারে ফরোয়ার্ডও। তাঁর লম্বা থ্রো প্রায় বিপক্ষ বক্সের কাছে পৌঁছে যায়। মেহদি তেরেমি, সর্দার আজমনের মতো আক্রমণভাগের ফুটবলার আছে। যাঁদের নিয়ে সতর্ক থাকতে হবে ইংল্যান্ডকে। হ্যারি কেনের সঙ্গে রহিম স্টার্লিংকে আপফ্রন্টে রেখে শুরু করতে পারেন ব্রিটিশ কোচ। তাঁদের সঙ্গে ফরোয়ার্ড ফিল ফডেনকে জুড়ে দিতে পারেন সাউথগেট। কারণ, মিডফিল্ডার জেমস ম্যাডিসনের খেলা নিয়ে অনিশ্চয়তা। মাঝমাঠে ম্যাসন মাউন্ট, জ্যাক গ্রিলিশ ভরসা হতে পারেন। ইংল্যান্ড খেলতে পারে তিন সেন্টার ব্যাক নিয়ে। ‘বি’ গ্রুপে অন্য ম্যাচে নামছে গ্যারেথ বেলের ওয়েলস। ৬৪ বছর পর তারা বিশ্বকাপের মূলপর্বে খেলবে। প্রতিপক্ষ আমেরিকা। বেলদের লড়াই সহজ হবে না।

আরও পড়ুন:একেই বলে ফুটবল ফিভার! একসঙ্গে বিশ্বকাপের ম্যাচ দেখতে আস্ত একটা বাড়ি কিনলেন কেরলের ১৭ জন বাসিন্দা

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...