Sunday, March 1, 2026

আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ‘শেষ যাত্রার পরিষেবা’ স্টল! সোশ্যাল মিডিয়ায় জোর গুঞ্জন

Date:

Share post:

ভারতীয় উদ্যোক্তাদের স্বপ্ন প্রতিদিনই আকাশ স্পর্শ করছে। দেশে প্রতিষ্ঠিত হচ্ছে নিত্য নতুন স্টার্ট আপ। ছোট হোক কিংবা বড় দেশের বিভিন্ন প্রান্তে প্রতিদিনই আশ্চর্যজনক আইডিয়া নিয়ে দৃষ্টান্ত তৈরি করছেন উদ্যোক্তারা। স্টার্ট আপ নিয়ে হচ্ছে টিভি শো। এবার এমনই এক ছবি ধরা পড়ল দিল্লির বাণিজ্য মেলায়। যা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর এমন অভিনব উদ্যোগ দেখে রীতিমতো উচ্ছ্বসিত নেটিজেনরাও। দিল্লির বাণিজ্য মেলার একটি স্টলে দেখা গেল সুখান্ত ফিউনেরাল সার্ভিস কোম্পানিকে। শুনতে একটু খটমট লাগলেও এটাই সত্যি। কোনও মানুষ মারা গেলে অন্ত্যেষ্টিক্রিয়ার পুরো দায়িত্ব সামলাবে এই সংস্থা। এমন অনেকেই আছেন যাদের সন্তানরা কর্মসূত্রে বাইরে থাকেন। পরিজনের বিয়োগেও অত দূর থেকে তাঁদের দেশে ফেরা সম্ভব হয় না। আবার এমনও হয় অনেক পরিবার নিঃসন্তান। শেষ সময়ে তাঁদের পাশে থাকার জন্য একজনকেও খুঁজে পাওয়া কঠিন। সেই সমস্ত মানুষদের পাশে দাঁড়াতে অভিনব প্রয়াস সুখান্তের।

তবে আপাতত নভি মুম্বাই, থানে এবং মুম্বাইতে তাদের পরিষেবা চালু করেছে সুখান্ত। যতদিন গড়াবে ততই মুম্বাই ছাড়িয়ে দেশের বিভিন্ন প্রান্তে তাদের পরিষেবা ছড়িয়ে দেবে সুখান্ত। তবে শুধু অন্ত্যেষ্টিক্রিয়ার পুরো বিষয়টি দক্ষ হাতে সামাল দেওয়াই নয়। মৃ*তের জন্য কাঁধ দেওয়া, শেষবেলায় শ্মশান পর্যন্ত রাম নাম সত্য হে জপ করার জন্য একটি দল, একজন পণ্ডিত এবং প্রিয়জনের বিয়োগে কান্নাকাটির জন্য পাওয়া যাবে একটি দল। স্টলটি ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। তবে স্টলের ছবি ছড়িয়ে পড়তে ইতিমধ্যে একাধিক মিমও তৈরি হয়েছে। কিছু মানুষ, যাদের পরিবারে কেউ নেই তাঁরা এই পরিষেবাকে সাধুবাদ জানিয়েছেন। অন্যদিকে কিছু সংখ্যক মানুষ এই পরিষেবাকে আপত্তিকর বলেই মনে করছেন।

স্টার্ট-আপের সিইও সঞ্জয় রামগুডের মতে, এখনও পর্যন্ত প্রায় ৫ হাজার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করেছে তাঁদের দল। বিনিময়ে তাঁরা ৫০ লক্ষ টাকা উপার্জন করেছে। খুব শীঘ্রই তাঁরা দু হাজার কোটি টাকা মোট আয়ের মুখ দেখতে চলেছে। মাত্র ৩৭ হাজার ৫০০ টাকা খরচ করলেই মিলবে সুখান্তের পরিষেবা।

spot_img

Related articles

ট্রামের নস্টালজিয়া নিয়ে আবার দর্শকের সামনে ‘দ্য লাস্ট ট্রাম’ 

প্রায় এক দশক আগে মুক্তি পেয়েছিল একটি ছোট ছবি—'দ্য লাস্ট ট্রাম'। এই ছবির হাত ধরেই পরিচালনায় প্রথম পা...

খামেনেইয়ের মৃত্যুর বদলা, মধ্যপ্রাচ্যের ২৭ মার্কিন সেনাঘাঁটিতে হামলা ইরানের! 

রবিবাসরীয় সকালে আরও তীব্র হচ্ছে মধ্যাপ্রাচ্যের বারুদের গন্ধ। আয়াতোল্লা আলি খামেনেইয়ের (Seyed Ali Hosseini Khamenei) মৃত্যুর বদলা নেওয়ার...

মার্চের প্রথম দিনে দেশজুড়ে বাড়লো গ্যাসের দাম! 

বছরের তৃতীয় মাসের পয়লা তারিখে বাড়লো বাণিজ্যিক গ্যাসের দাম (commercial gas cylinder price)। রবিবার থেকেই বর্ধিত দাম কার্যকর...

দেশজুড়ে অনুরাগীদের বিয়ের মিষ্টি পাঠাচ্ছেন বিজয়- রশ্মিকা, তালিকায় নেই বাংলার নাম!

দক্ষিণ ভারতীয় রীতি মেনে উদয়পুরে আরাবল্লী পর্বতের উপর বিলাসবহুল রিসোর্টে বিয়ে করেছেন বিজয় দেবেরকোণ্ডা ও রশ্মিকা মন্ধানা (Vijay...