Saturday, June 27, 2026

কামালগাজিতে কারখানায় গ্যাস লিকে আতঙ্ক, পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা দমকলের

Date:

Share post:

ঠান্ডা পানীয়ের কারখানায় অ্যামোনিয়া গ্যাসের (Ammonia Gas) সিলিন্ডার (Cylinder) লিক করে আতঙ্ক ছড়াল কামালগাজিতে (Kamalgaji)। সোমবার, বিকেলে আচমকা অ্যামোনিয়া গ্যাসের কটু গন্ধে এলাকা ভরে যায়। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন। গ্যাসের তীব্রতায় ৩ শ্রমিক ও ২ দমকলকর্মী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর।

এদিন, ঠান্ডা পানীয় তৈরির কারখানায় অ্যামোনিয়া গ্যাস লিক করে। এলাকায় গ্যাস ছড়িয়ে পড়তে থাকে। কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। সাইরেল বাজানো শুরু হয়। ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়ায় বাসিন্দারাও আতঙ্কিত হয়ে পড়েন। নরেন্দ্রপুর থানার পুলিশ বাহিনী এলাকা ঘিরে ফেলে। একের পর এক দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায়। কর্মীদেরও কারখানা থেকে বের করে নিয়ে আসা হয়। কর্মীদের একাংশ গ্যাস মাস্ক পরে কারখানায় ঢোকার চেষ্টা করেন। একাধিক দমকল কর্মীও অসুস্থ বোধ করেন। অসুস্থদের দ্রুত হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হচ্ছে। কোথা থেকে গ্যাস লিক হচ্ছে সেই জায়গা চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে দমকল।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...